বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।
সম্প্রতি অভিনেত্রী নিজের সেই চিরপরিচিত রিভিলিং বোল্ড লুকে উপস্থিত হয়েছিলেন পুনেতে এক পরিচিতের অনুষ্ঠানে। সেখানে তাকে হালকা সবুজ রঙের অফ-শোল্ডার ক্রপ টপ ও শর্ট স্কার্টে দেখা গিয়েছে। হালকা মেকাপে মানানসই চোকার পরে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নিজের সাজ পূরণ করার জন্য মাথায় টপ নট বেঁধেছিলেন। এই মুহূর্তে তার সেই লুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে নেটজনতার মাঝে। তিনি নিজেই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন এই লুক। পার্টি থেকে নিজের ঘনিষ্ট বন্ধুদের সাথেও ছবি শেয়ার করতে দেখা গিয়েছে উরফিকে।
তবে অভিনেত্রীকে এত কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পরেছিলেন এক ব্যক্তি। অবশ্য সেখানে উপস্থিত ছিলেন আরো অনেকেই। তিনি অভিনেত্রীকে দেখে উত্তেজিত হয়ে তার সাথে কথা বলতে শুরু করে দেন। সেইসময় উরফি সম্ভবত ঐ ব্যক্তির ছবি তোলার সুবিধার জন্যই স্টেজের উপর বসে পড়েছিলেন। তাকে বসে পড়তে দেখে ঐ ব্যক্তি তার সাথে কথা বলার পাশাপাশি পকেট থেকে ফোন বার করে সেলফিও তুলে নেন। অভিনেত্রী কখনোই নিজের ভক্তদের মনে দুঃখ দেন না। এবারেও অন্যথা হয়নি তার। এমনকি সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে ধন্যবাদও জানিয়েছেন তিনি। আপাতত সেই ছবির সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!
মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।
Luke Grimes is enjoying fatherhood while stepping back into his role as Kayce Dutton in…
John Boyega’s Finn was one of the most exciting new characters introduced in The Force…
Chris Hemsworth and Elsa Pataky have been married for more than 15 years, and the…
The entertainment industry is buzzing after Paramount and Warner Bros. Discovery announced a $111 billion…
Madonna brought star power to Milan Fashion Week, making a surprise front-row appearance at Dolce…
The Real Housewives of Salt Lake City community is mourning alongside Mary Cosby after the…