বিনোদন

Urfi Javed: নেই কোন লাজ লজ্জা, প্রিন্টেড বিকিনিতেই নাচ উরফি জাভেদের

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট। তবে তার এক বিবৃতি অনুযায়ী সাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি এমনটা করেন না। তার বিভিন্ন ধরনের সাজে নিজেকে সাজাতে ভালো লাগে, তাই থেকে থেকেই বিভিন্ন ধরনের লুক ট্রাই করেন তিনি।

সম্প্রতি উরফির শেয়ার করা ভিডিওতে অভিনেত্রীকে একটি প্রিন্টেড বিকিনিতে দেখা গিয়েছে। প্রিন্টেড বিকিনির সাথে মিলিয়ে একটি লং স্রাগ পরেছিলেন তিনি। তবে এই পোশাকে মোটেই অভিনেত্রীকে সুইমিংপুলে নামতে দেখা যায়নি। বরং বাগানের মধ্যে এই পোশাকে ইনস্টারিল বানাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ট্রেন্ডিং গানের সাথে রীতিমতো নাচলেন তিনি। সম্ভবত কোন ফটোশুটের দৌলতে এমন পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই ইনস্টারিলের ডেসক্রিপশনবক্স দেখে তাই মনে হচ্ছে।

অভিনেত্রীর এই ইনস্টারিল নেটমাধ্যমের পাতায় শেয়ার হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে আবারও কটাক্ষের শিকার হয়েছেন উরফি জাভেদ। কেউ কেউ সরাসরি অভিনেত্রীকে কার্টুন বলেছেন, আবার কেউ অভিনেত্রীকে একটু হলেও লজ্জা পেতে বলেছেন, আবার কেউ অভিনেত্রী ঠিক কি চান? তা জিজ্ঞাসা করেছেন, আবার কেউ কেউ তার এই ধরনের ভিডিও দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন।

তবে অভিনেত্রী এই সমস্ত ট্রেলিংকে বিশেষ পাত্তা দেন না, তা তিনি বহুবার জানিয়েছেন। তার পোশাক নিয়ে কে কি বলছে! তা নিয়ে এতোটুকুও মাথাব্যথা নেই তার। তিনি নিজের মর্জির মালিক। প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেও উরফি জাভেদ নেটদুনিয়ায় কম জনপ্রিয় নন। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী ভীষণভাবে সক্রিয় নেটমাধ্যমের পাতায়, তা বলাই বাহুল্য।

অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’। আর এই সমস্ত ধারাবাহিকগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026