ইউভান চক্রবর্তী সোশ্যাল মিডিয়ার খুদে সেনসেশন। তার যেকোনো ছবি কিংবা ভিডিও ভাইরাল হয় এক নিমেষে। ছোট থেকেই তার বেড়ে ওঠা বিভিন্ন মুহূর্ত নেটিজেনদের সাথে ভাগ করে নেন রাজ-শুভশ্রী। তবে সম্প্রতি ১৫ মাস পূর্ণ করল এই ‘ছোট্ট রসগোল্লা’। আর সেই কারণেই নিয়ম মেনে নিজেদের ছেলেকে ন্যাড়া করেছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি রাজ চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী ও ছেলে ইউভানকেও দেখা গিয়েছে। তবে এই ছবিতে মিষ্টি ইউভানের মাথায় ছিল না একটাও চুল। চুল কাটার পর এই খুদে নিজেকে দেখে যে বেশ অবাক হয়ে গিয়েছিল, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি রাজ চক্রবর্তী ছেলে ও বউয়ের সাথে এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ” চেনা যাচ্ছে? পরিবারের নতুন সদস্য আমাদের ছোট্ট রসগোল্লা।”
রাজ চক্রবর্তী এই ছবি শেয়ার করার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। অনেকেই হার্ট ইমোজি দিয়ে তাদের ভালোবাসা জানিয়েছেন এই খুদে সেনসেশনের প্রতি। ইতিমধ্যেই ৩৭ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন এই ছবিটি। এই খুদের হাসিতেই মুগ্ধ অনেকে। ছোট থেকেই রাজ-শুভশ্রীর ছেলে সেলেব কিড হিসেবেই বড় হচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই কারোরই। অনেকেই এই বিষয়টিকে পছন্দ না করলেও, বেশিরভাগ মানুষই ইউভানকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন।
রাজ চক্রবর্তী ছাড়াও শুভশ্রী গাঙ্গুলীও শেয়ার করে নিয়েছেন ইউভানের একটি বুমেরাং। যেখানে সে নিজের মাথায় নিজেই হাত বোলাচ্ছিল। সম্ভবত সে বিশ্বাসই করতে পারছিল না তার অমন সুন্দর চুল আর নেই। ইউভানের এমন ভিডিও দেখে বেজায় মজাই পেয়েছেন নেটনাগরিকরা।
Video
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…