Urfi Javed: ট্রান্সপারেন্ট কাপড়ের টপ পরে এমন ছবি তুলেছে, দেখেই চোখ ঢাকলেন দর্শকরা

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে অভিনেত্রীর সাম্প্রতিক ঝলক দেখে মাথায় হাত একাংশের।

খুব সম্প্রতি আবারো উরফিকে দেখা গিয়েছে তার ইউনিক স্টাইলে। বলাই বাহুল্য, এখন সেই স্টাইল দেখেই চোখ কপালে সাধারণের। এই মুহূর্তে তার লুক নিয়েই চলছে তুমুল শোরগোল। মিডিয়ার পাতায় প্রায়ই নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য জনপ্রিয় তিনি। সপ্তাহে দুই একবার চলে আসেন নিজের ভিন্নধর্মী সাজ নিয়ে, যা দেখে অবাক হয়ে যান সাধরণের পাশাপাশি পাপারাজিৎরাও। এবার অভিনেত্রী যে পোশাকে দেখা দিয়েছেন, তা যে তার আগের সমস্ত স্টাইলকে টেক্কা দিয়ে গিয়েছে, সেকথা মানছেন গোটা নেটজনতা।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে প্রয়োজনের থেকে অতিরিক্ত রিভিলিং পোশাকে দেখা গিয়েছে। এদিন ওয়াইন রঙের স্কার্টে ছিলেন তিনি। পাশাপাশি কার্লি হেয়ারে প্রায় ট্রান্সপারেন্ট হালকা পার্পেল ক্রপ টপ পরেছিলেন তিনি। তার এই পোশাক একটি দড়ি দিয়েই আটকানো ছিল, যাতে তার বক্ষ বিভাজিকা থেকে শুরু করে কোমরের একাধিক অংশই ছিল উন্মুক্ত। মানানসই নুড মেকাপও নিয়েছিলেন তিনি। তার চোখে-মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। বলাই বাহুল্য, তার এই ঝলক দেখে এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের রীতিমতো চোখ কপালে। ইতিবাচকের পাশাপাশি মিলেছে নেতিবাচক মন্তব্যও। তবে তাতে যে অভিনেত্রী বিশেষ পাত্তা দেন না, সেকথা এখন আর আলাদাভাবে না বললেও চলবে।

Devparna Acharya

Recent Posts

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026

ভোটার তালিকায় বড় ছাঁটাই! রাজ্যে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম—চাঞ্চল্য ছড়াল রিপোর্টে

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বড়সড় চমক দিল নির্বাচন কমিশন। Special Intensive Revision (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার…

April 7, 2026