বিগ বস ওটিটি থেকে সিলভার স্ক্রীনে নিজে একটা বেশ ভালোমতো পসার জমিয়ে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ। তার বোল্ড স্টাইল স্টেটমেন্ট এর জন্য মাঝে মধ্যেই আমরা তাকে বি-টাউনের চর্চায় দেখতে পাই। তা খোলামেলা পোশাকের থেকে শরীর দেখিয়ে তিনি এর আগেও নানান বিতর্কের সম্মুখীন হয়েছেন। কিন্তু এই সমস্তকে খুব একটা বেশি পাত্তা দিতে তিনি চান না। বরং সমস্ত সমালোচনাকে ছুড়ে ফেলে দিয়ে তিনি নিজের জীবনে এগিয়ে যেতে চান।
ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তিনি মাঝেমধ্যেই ধরা দেন নিজের বোল্ড অবতারে। পুরুষের মন ঘায়েল করা তার কাছে খুবই সহজ। এর আগেও তার পোশাক বিভ্রাট হয়েছে বটে, কিন্তু সমস্ত পোশাকেই তিনি নিজেকে দারুণভাবে মানিয়ে গুছিয়ে নেন। অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে মিউজিক ভিডিও, সব জায়গাতেই উরফি জাভেদ তার স্টাইল স্টেটমেন্ট দেখিয়ে সকলকে মোহিত করে রাখেন।
তবে সম্প্রতি উরফি জাভেদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি উরফি জাভেদ পাপারাজ্জিদের সামনে পোজ দেবার জন্য এগিয়ে আসছেন। তবে মাঝরাস্তাতেই তার সাথে ছবি তোলার জন্য ছুটে আসেন একজন ফ্যান। এইটুকু তো সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু বিপত্তি হয় সেই ফ্যানের আচরণে। দেখা যায়, ছবি তোলার আগে নিজের মুখ থেকে গুটকার থুতু রাস্তায় ফেলে তারপর সে তার সঙ্গে ছবি তোলে। এই বিষয়টি দেখে নিজের হাসি চাপতে পারলেন না উরফি জাভেদ।
বিষয়টি ধরা পড়ে যায় পাপারাৎজিদের ক্যামেরায়। ইতিমধ্যে বিষয়টি ইনস্টাগ্রামে এবং অন্যান্য একাধিক জায়গায় ভাইরাল হয়েছে। বহু মানুষের কমেন্টের ছড়াছড়ি এই ভিডিওর নিচে। যদিও এই ভিডিওতে ও অনেকেই উরফি জাভেদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকেন নি। তবে যাই হোক, উরফির এই নতুন ভিডিও বর্তমানে ফেসবুকে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…