‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট।
সম্প্রতি উরফি জাভেদ পাপারাজিৎদের ক্যামেরার সামনে আবারো নতুন পোশাকে উপস্থিত হয়েছিলেন। এবার একটু ভিন্ন ধরনের সাজে উপস্থিত ছিলেন তিনি। পোশাকের পাশাপাশি রঙ-তুলিতে সেজে উঠেছেন তিনি। তার সারা গায়ে একগুচ্ছ ফুলের ছবি আঁকা হয়েছিল। দুটো হাতেও আঁকা হয়েছিল সেগুলো। সম্প্রতি সারা গায়ে ছবি এঁকে সাদা ব্লেজার ও সাদা প্যান্টে পাপারাজিৎদের ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তার এই সাজ দেখে আবারও রীতিমতো চোখ কপালে উঠেছে একাধিক নেটিজেনের।
নিজের এই অদ্ভুত সাজের জন্য আবারো নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। ভিডিওর কমেন্টবক্সে কেউ লিখেছেন, অভিনেত্রীর এই সমস্ত বিষয়কে বিশেষ পাত্তা না দেওয়াই উচিৎ। আবার কেউ লিখেছেন, তার নতুন অসুখ হয়েছে তার চিকিৎসার প্রয়োজন। এমন নানান ধরনের মন্তব্যের শিকার হয়েছেন তিনি। তবে এই সমস্ত বিষয়কে কোনদিনই পাত্তা দেন না তিনি। প্রতিদিন কোন না কোন নতুন সাজে ক্যামেরার সামনে হাজির থাকতে দেখা যায় তাকে। সম্প্রতি আবারও এই সাজে উপস্থিত হয়েছিলেন তিনি। নেতিবাচক মন্তব্যের পাশাপাশি ইতিবাচক মন্তব্যও পরেছে বেশ কয়েকটা। তার অনুরাগীরা প্রশংসা করেছেন তার, তা কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।
অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলে তার অভিনয় প্রশংসিতও হয়েছে বেশ।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…