বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে অভিনেত্রীর সাম্প্রতিক ঝলক দেখে মাথায় হাত একাংশের।
খুব সম্প্রতি আবারো উরফিকে দেখা গিয়েছে তার ইউনিক স্টাইলে। বলাই বাহুল্য, এখন সেই স্টাইল দেখেই চোখ কপালে সাধারণের। এই মুহূর্তে তার লুক নিয়েই চলছে তুমুল শোরগোল। মিডিয়ার পাতায় প্রায়ই নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য জনপ্রিয় তিনি। সপ্তাহে দুই একবার চলে আসেন নিজের ভিন্নধর্মী সাজ নিয়ে, যা দেখে অবাক হয়ে যান সাধরণের পাশাপাশি পাপারাজিৎরাও। এবার অভিনেত্রী যে পোশাকে দেখা দিয়েছেন, তা যে তার আগের সমস্ত স্টাইলকে টেক্কা দিয়ে গিয়েছে, সেকথা মানছেন গোটা নেটজনতা।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে একটি কালো ফুলস্লিভ পোশাকে দেখা গিয়েছে। তার এই গোটা পোশাকটি তার দিয়েই জুড়ে নিয়েছিলেন তিনি। এই পোশাকটি পড়তে অভিনেত্রীর বেশ কষ্ট হয়েছে, সেকথা নিজেই ছবি শেয়ার করে জানিয়েছেন সকলকে। তবে শুধুমাত্র স্টাইল স্টেটমেন্টের জন্যই এই পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি কেড়েছেন সকলের নজরও। এদিন হালকা মেকাপে ও মানানসই পার্পেল হাই হিলে ছিলেন তিনি। এদিন এই পোশাকেই হাজির হয়েছিলেন ঘনিষ্ঠমহলের পার্টিতে, যার ঝলক অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের স্টোরিতে।
The cast of Hulu’s The Secret Lives of Mormon Wives reportedly voiced concerns about Taylor…
The critically acclaimed comedy-drama Marty Supreme is set to arrive on HBO Max on April…
Simone Ledward-Boseman, widow of Black Panther star Chadwick Boseman, is sharing heartfelt memories of their…
Chuck Norris, the martial artist and action star best known for Walker, Texas Ranger and…
Peacock has officially renewed Nelly and Ashanti: We Belong Together for a second season. The…
Country superstar Tim McGraw is officially headed to the Country Music Hall of Fame. The…