শরীরের এই অংশ বড় করতে সব সীমা ছাড়িয়ে গেলেন Urfi Javed, এই ছবিগুলো আপনাকে অবাক করবে

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কদিন আগে পিজ্জা দিয়েই পোশাক বানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। পোশাক বানিয়েছিলেন প্লাস্টার অফ প্যারিস দিয়েও। কদিন আগের তার ট্রান্সপারেন্ট সাজ আগের সমস্ত লুককে টেক্কা দিয়ে গিয়েছিল বলেই মত নেটনাগরিকদের একাংশের। তবে এবার অভিনেত্রী একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই চর্চার আলো কেড়েছেন।

এই মুহূর্তে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া বেশ কিছু ঝলক ঝড়ের গতিতেই ভাইরাল হচ্ছে নেটনাগরিকদের অধিকাংশের মাঝে। নিজের বেশ কিছু ছবি অভিনেত্রী শেয়ার করে নিয়েই নিজের ঠোঁট সার্জারির কথা সকলকে জানিয়েছেন উরফি। তিনি জানিয়েছেন, ১৮ বছর বয়সেই ঠোঁটের সার্জারি করিয়েছিলেন। শুরু থেকেই তার ঠোঁট খুব পাতলা হওয়ায় অভিনেত্রীর তা পছন্দ ছিল না। সেই কারণবশতই সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তবে অত ছোট বয়সে তার কাছে অঢেল টাকাও ছিল না। তাই তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে অল্প খরচেই করিয়েছিলেন সার্জারি। এই কথা বলার সময় অভিনেত্রী সেইসমস্ত কষ্টদায়ক দিনের কথা মনে করতেও ইতস্তত বোধ করেছেন। তার জন্য যে সেইদিনগুলি বেশ বেদনাদায়ক ছিল, তা ছবিতে তার অবস্থা দেখেই স্পষ্ট হয়েছে সকলের কাছে। পাশাপাশি অভিনেত্রী এও বলেছেন, তিনি অল্প খরচে সার্জারি করাতে কাউকে মানা করছেন না, তবে অবশ্যই তা যেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং তার কথামতোই হয়।

অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই তার অনুরাগীদের পাশাপাশি নেটনাগরিকদের একাংশ তাকে সমবেদনা জানিয়েছেন। কারোর মতে, তিনি যেমন তেমনি সুন্দর। আবার কারোর মতে, তিনি সবসময়ই সুন্দর। আবার কেউ লিখেছেন, এসব করার কোন প্রয়োজন নেই, তিনি যেমন আছেন তেমনি যেন সুখে থাকেন।

Devparna Acharya

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026