কৌশিক পোল্ল্যে: প্রেমের বিষয়ে এই অভিনেত্রী একটু বেশিই এক্সটাঅর্ডিনারি, সেকারনেই ভারতীয় ক্রিকেট টিমের বহু ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়েছে তার। কথা হচ্ছে উর্বশী রাউত্তেলাকে নিয়ে। প্রেমের বিষয়ে তার এই বহুমুখী দিকটি জনসমক্ষে উঠে এল, জানান দিলেন তিনি নিজেই। ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বেশ ভালোই ডেট করছিলেন তিনি, হার্দিকের ব্যাপারে মিডিয়ার সামনে বেশ কয়েকবার শুভ মন্তব্য করেন উর্বশী, যদিও কোনো এক অযাচিত কারনে এই সম্পর্ক পরিনতি পায়নি। হার্দিক বর্তমানে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে এনগেজ্ড রয়েছেন। হার্দিক-নাতাশার এনগেজমেন্টে তাদেরকে খুশিমনে শুভেচ্ছা জানাতে ভোলেননি উর্বশী।
হার্দিকের সঙ্গে সম্পর্কবিচ্ছেদের পর মাঝে এও খবর এসেছিল উর্বশী নাকি ক্রিকেটার ঋষভ পান্থকে ডেট করছেন, যদিও ঋষভ উর্বশীর ব্যাপারে লেস ইন্টারেস্টেড, শোনা যায় ঋষভ সোশাল মিডিয়ায় উর্বশীকে ব্লক করে রেখেছেন, যদিও এর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপর ভারতীয় বোলার কুলদীপ যাদবের সঙ্গে গুজবের মতো জড়িয়ে যায় উর্বশীর নামটি, কাজেই তিনি যে হন্যে হয়ে প্রেমিক খুঁজছেন একথা স্পষ্ট। এবার তো সে প্রমান তিনি নিজেই দিলেন।
আরও পড়ুন : পুলসাইটে ট্রান্সপারেন্ট পোশাকে উষ্ণতা ছড়ালেন ‘কহো না প্যায়ার হে’ ছবির নায়িকা
এক ভিডিয়োয় পুরোনো দিল্লিতে থাকাকালীন বেডরুমের মধ্যে করলেন এক ভিডিও, ক্যাপশনে লেখা, “প্রতিটা দিল্লির মেয়ে কাল এটাই করবে”। ভিডিয়োতে তিনি প্রকাশ্যে প্রেমের প্রস্তাব ছুঁড়ে দেন নেটিজেনদের কাছে। বারবার করে ‘আই লাভ ইউ’ বলার জন্য অনুরোধ করতে থাকেন তিনি। প্রেম দিবসের আগের মুহূর্তে উর্বশীর এই ভিডিও বেশ হইচই ফেলে দিয়েছে অবিবাহিত যুবকদের মনে, কমেন্টবক্সে তারই বহিঃপ্রকাশ ঘটছে প্রতিমুহূর্তে। নীচে রইল উর্বশীর সেই ভিডিওটি। চাইলে আপনিও প্রেমের প্রস্তাবটা দিয়ে দিতেই পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…