সম্প্রতি আটপৌরে চেহারায় ক্যামেরাবন্দী হলেন অভিনেত্রী উর্বশী রৌটেলা (urvashi Rautela)। তাঁর পরনে ছিল পিচ রঙের সালোয়ার কামিজ। সমস্ত ইমেজ ভেঙে সাধারণ মেয়ের মত চুলে বিনুনি করেছিলেন উর্বশী এবং তাঁর সিঁথিতে ছিল সিঁদুর। প্রকৃতপক্ষে, এটি ছিল উর্বশীর আপকামিং প্রজেক্টের লুক। তবে প্রজেক্টের ব্যাপারে খোলসা করেননি উর্বশী। কিছুদিন আগেই উর্বশীকে একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে। মিউজিক ভিডিওটির নাম ‘উও চাঁদ কাঁহা সে লাওগি’। এই মিউজিক ভিডিওয় টিভি অ্যাক্টর মহসিন খান(Mohsin khan)-এর বিপরীতে অভিনয় করেছেন উর্বশী। এছাড়াও ‘তেরি লাড ভে’ নামে একটি মিউজিক ভিডিওয় দেখা গেছে উর্বশীকে।
কিছুদিন আগেই রিলিজ হয়েছে উর্বশী রৌটেলা অভিনীত তামিল রিমেক ফিল্ম ‘থিরুট্টু পায়েলা 2′ -র ফার্স্ট লুক। এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খুব শীঘ্রই ইজিপ্সিয়ান অভিনেতা মুহম্মদ রমজান(Mohamod Ramadan)-এর বিপরীতে একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে চলেছেন উর্বশী।
প্রাক্তন মিস ইন্ডিয়া উর্বশী রৌটেলা হিন্দি ফিল্ম ‘সিং সাব দি গ্রেট’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এই ফিল্মে সানি দেওল (Sunny Deol)-এর বিপরীতে অভিনয় করেছিলেন উর্বশী। কন্নড় ফিল্ম ‘মিস্টার ঐরাবত’-এ বিশেষভাবে নজর কেড়েছিল উর্বশীর অভিনয়। ফিল্মটি সাফল্য না পেলেও এই ফিল্মে উর্বশীর নাচ প্রশংসিত হয়েছিল। সাংবাদিক সুনয়না সুরেশ (sunayana suresh) ‘টাইমস অফ ইন্ডিয়া’-র একটি আর্টিকলে উর্বশীকে ‘মোস্ট এক্সপ্রেসিভ হিরোইন’ বলে বর্ণনা করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…