পলিটিক্স

মিথ্যে কথা বলছেন মমতা, ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা কৈলাসের

রাজ্যের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চলেছে রাজ্য সরকার। টিকাকরণ কর্মসূচি উদ্দিন জেলা শাসক এবং স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে এরকম মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দাবি করেছেন,” কেন্দ্রীয় সরকার পরিমাণে কম ভ্যাকসিন পাঠিয়েছে। এতে কিন্তু সকলের হবে না। তবে উদ্বিগ্ন হবার কোন কারণ নেই। রাজ্য সরকার সকলের জন্য ভ্যাকসিনের বন্দোবস্ত করবে।” অন্যদিকে এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করলেন বিজেপি নেতারা। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya) বলেছেন,” এর থেকে বড় মিথ্যা আর কিছু হয়না।”

করোনাভাইরাস এর টিকাকরণ পূর্বঘোষণা মতোই শনিবার থেকে শুরু হয়ে গেল সারা দেশজুড়ে। সকাল থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলের সাথে যোগাযোগ রেখে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এ দিনটিকে নিয়েছেন তৃণমূলের দুই বর্তমান এবং এক প্রাক্তন বিধায়ক। আর এই সম্পূর্ণ টিকাকরণ কর্মসূচি উপরে কড়া নজর রাখছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)।

মুখ্য সচিব ফোন করে জেলা শাসক এবং কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন। আবার তার ফোন থেকেই সরাসরি কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। মমতা বার্তা দিলেন,’ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন পাঠানো হয়েছে। কিন্তু সেই কথা ঠিক নয়। এই নিয়ে যাতে কোনো সমস্যা তৈরি না হয় এবং গুজব না ছড়ায় তা আপনাদের জেলাশাসকদের নিশ্চিত করতে হবে।” পাশাপাশি তিনি সরকারি আধিকারিক, স্বাস্থ্য কর্মী এবং পুলিশকে ধন্যবাদ জানিয়ে তাদের কাজের ভূয়শী প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, ” অনেকেই মারা গিয়েছেন। কিন্তু আপনারা সকলে অত্যন্ত ভালো কাজ করে করোনার মোকাবিলা করেছেন। ভয় পাবার কোন কারন নেই। রাজ্য সরকার ভ্যাকসিন কেনার ব্যবস্থা করছে।” যারা এখনো পর্যন্ত ভ্যাকসিন নিচ্ছেন, তাদেরকে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তার মন্তব্য,” রাজ্যের মানুষের সামনে মুখ্যমন্ত্রী যে মিথ্যা কথা বলেন তা প্রমাণ হয়ে যাচ্ছে। সারা দেশে যত করণা যোদ্ধা রয়েছে তাদের সবার জন্য বিনামূল্যে ভ্যাকসিন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। কিন্তু মুখ্যমন্ত্রী সবাইকে চিঠি লিখেছেন, তার সরকার বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। এ থেকে বড় মিথ্যা আর কিছু হয়না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026