পলিটিক্স

কালীঘাটে কি ভ্যাকসিন কারখানা আছে? মমতাকে কটাক্ষ দিলিপের

কালীঘাটে কি কোন ভ্যাকসিন কারখানা তৈরি হয়েছে? টিকাকরণ কর্মসূচির প্রথম দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে নিশানা করে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh)। তিনি বলেছেন,” ভ্যাকসিন কমবেশি যা হয়েছে তা নিয়ে অভিযোগ করা উচিত। কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়েছে। তাই হালকা কথা বলা উচিত নয় আপনার।”

কলকাতাতেও কড়া নজরদারিতে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনেশন। করোনা টিকাকরণ কর্মসূচিতে সকলকে ঠিকমতো ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিনা সেই নিয়ে সকাল থেকে তদারকি করছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। এছাড়াও তার ফোন থেকে জেলা শাসক এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা। মমতা বলেছেন,” প্রধানমন্ত্রী জানিয়েছেন রাজ্যের যথেষ্ট পরিমান ভ্যাকসিন পাঠানো হয়েছে। কিন্তু সেই খবরটি ঠিক নয়। এই নিয়ে কোনো সমস্যা হয়েছে তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে জেলাশাসকদের। মুখ্যমন্ত্রী দাবি করেছেন,” কেন্দ্রীয় সরকার পরিমাণে কম ভ্যাকসিন পাঠিয়েছে। এদের সবার কুলানো সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার কম পরিমাণে ভ্যাকসিন পাঠিয়েছে, তাই রাজ্যের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার নিজে।”

আর এই মন্তব্যের পর সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কটাক্ষ,” চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং পুলিশকর্মীদের আগে টিকা দেওয়া হবে। কারণ এরা হাই রিস্ক জোনেই কাজ করেন। কিন্তু বাংলায় তৃণমূল বিধায়ক টিকা নিয়েছেন। এই কারণে ভ্যাকসিন এর পরিমাণ কম পড়েছে।” উল্লেখ্য, এদিন সকাল থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে টিকা দেওয়া শুরু করা হয়। এই তালিকায় শাসকদলের জনপ্রতিনিধিরাও ছিলেন। ভ্যাকসিন নিয়েছেন তৃণমূলের ২ বিধায়ক এবং একজন প্রাক্তন বিধায়ক। টিকাকরণের তালিকায় নাম ছিল শাসক দলের আরেক বিধায়ক সৌরভ চক্রবর্তীর। তবে বিতরকের মুখে তিনি শেষ পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেননি।

অন্যদিকে রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ইচ্ছা প্রকাশ করে জেলার অধিকর্তা এবং স্বাস্থ্য কর্তাদের চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে লিখেছিলেন তিনি,” আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছে দিতে চলেছে।” তবে এই মন্তব্য কে ঘিরে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি কোন রাজনৈতিক দল। এমনকি রাজ্য সরকারকে তারা ভ্যাকসিন চোর হিসেবেও মন্তব্য করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026