বিনোদন

Urvashi Rautela: ৪০ কোটির সোনার গাউন উর্বশীর গায়ে, নেটমাধ্যমে চর্চায় অভিনেত্রী

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা। শুরুর সময় থেকেই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। বলিউড তারকারা মিডিয়াতে কোনো না কোনো কারণে চর্চায় থাকেন, উর্বশীও তার ব্যতিক্রম নন। সম্প্রতি আবারও মিডিয়াতে সোনা ও হিরে দিয়ে মোরা গাউনের জন্য চর্চিত হলেন তিনি।

সম্প্রতি চোখ ধাঁধানো গাউনে আরব ফ্যাশন উইকে উপস্থিত ছিলেন তিনি। সেখানে অভিনেত্রী শো টপার হিসেবে হাজির হয়েছিলেন। উর্বশী রাউতেলাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি আরব ফ্যাশন উইকে এই নিয়ে দু’বার যোগদান করলেন। সেখানে তিনি সোনা-হিরে-জহরতে মোরা স্লিট গাউনে বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি তার সেই লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রামের পাতাতেই সেই লুকের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন নিজেই।

উল্লেখ্য, এই সোনা-হিরে-জহরতে মোরা স্লিট গাউনটি ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ফার্নে ওয়ান আমানতো। এটি মহারানি ‘ক্লিওপেট্রা’র দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। এর মূল্য ভারতীয় মুদ্রায় ৪০ কোটি টাকা। সম্প্রতি উর্বশীর এই গাউন দেখে ও তার দাম শুনে রীতিমত হতবাক হয়েছেন অধিকাংশ নেটিজেন। উল্লেখ্য, ফার্নে ওয়ান আমানতো এই গাউনের নাম রেখেছেন ‘ক্লিওপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট’।

জানা গিয়েছে, এই বিখ্যাত ডিজাইনার আন্তর্জাতিক তারকা বিয়ন্সে ও জেনিফার লোপেজের মতো একাধিক তারকার ড্রেস ডিজাইন করেছেন। তবে আপাতত তার ডিজাইন করা গাউন পরে আন্তর্জাতিক মঞ্চে চর্চিত উর্বশী। অবশ্য বলাই বাহুল্য, তার থেকে বেশি চর্চিত হয়েছে তার এই গাউন।

Rahit Roy

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026