আমেরিকা যুক্তরাষ্ট্র শুক্রবার করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় ভারতকে ২.৯ মিলিয়ন ডলার সহ বিশ্বের ৬৪ টি দেশকে ১৭৪ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা করার কথা শুক্রবার ঘোষণা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে ঘোষণা করা ১০০ মিলিয়ন ডলার সহায়তার সঙ্গে আরও একবার সহায়তা করতে এগিয়ে এল মার্কিন যুক্তরাষ্ট্র।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সহ একাধিক বিভাগ এবং এজেন্সির পাশে দাঁড়াতে বৃহত্তর আমেরিকার সঙ্গে বিশ্বের সম্পর্ক বজায় রাখতে প্যাকেজের একটি অংশ হিসেবে নতুন এই ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী মহামারীর এই আতঙ্কের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে ৬৪ টি দেশের জন্য এই অর্থ সাহায্য বরাদ্দ করেছে আমেরিকা।
মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে যে, ভারতে পরীক্ষাগার তৈরি, কোভিড ১৯ সনাক্তকরণ ও ঘটনা ভিত্তিক নজরদারি সক্রিয় করতে এবং মহামারী পরবর্তী প্রতিক্রিয়া, প্রস্তুতি ও অন্যান্য বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা করার জন্য ২.৯ মিলিয়ন ডলার সরবরাহ করা হচ্ছে। গত ২০ বছরের মধ্যে এটি ভারতের জন্য সবচেয়ে বেশি অঙ্কের আর্থিক সহায়তা বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টের (ইউএসএআইডি) আধিকারিক বনি গ্লিক সাংবাদিকদের জানান, ‘কয়েক দশক ধরে, মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্যের বিষয়ে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম সরবরাহকারী হিসাবে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জীবন রক্ষা করেছে, রোগীদের পক্ষে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষকে সুরক্ষা দিয়েছে, স্বাস্থ্য সংস্থা তৈরি করেছে এবং বিভিন্ন সম্প্রদায় এবং দেশের স্থিতিশীলতা রক্ষা করেছে।’
রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…
দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…
বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…
সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…
গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…
সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…