বিনোদন

দূরদর্শন ফিরিয়ে আনছে নব্বইয়ের দশকের ধারাবাহিক ‘রামায়ণ’, শুরু আজ থেকে

কৌশিক পোল্ল্যে: আশি কিংবা নব্বইয়ের দশকে দুরদর্শন টিভিতে ‘রামায়ন’ দেখে বড় হননি এমন মানুষ বোধহয় ভারতবর্ষে খুবই বিরল। তখন ওই একটিমাত্র সরকারি চ্যানেল পরিষেবাই ছিল দর্শকদের একমাত্র সম্বল। শোনা যায়, সেকালে সকলের বাড়িতে টেলিভিশন ছিল না, তাই পাড়ার বহু মানুষ এই ‘রামায়ন’ দেখতেই ভিড় জমাতেন প্রতিবেশীর বাড়িতে। বালক থেকে বৃদ্ধ সকলেই দল বেঁধে বসে জমিয়ে উপভোগ করতেন ভারতীয় প্রাচীন মহাকাব্যের সেই চিরাচরিত কাহিনী।

ধারাবাহিকের প্রাচীন ও কালজয়ী রূপ আবারো ফিরতে চলেছে ছোটপর্দায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর শুক্রবার ট্যুইট করে এই আনন্দ সংবাদটি সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি এও জানান আজ অর্থাৎ ২৮ শে মার্চ থেকেই সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি।

মাননীয় মন্ত্রী এও জানান, করোনা ভাইরাসের কারনে দুরদর্শনের বহু অনুষ্ঠানই সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেই ফাঁকা টাইমের স্লটগুলি পূরন করতে দর্শকদের অনুরোধেই ‘রামায়ন’ পুঃনসম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকাল ন’টা থেকে দশটায় এর প্রথম পর্ব সম্প্রচারিত হবে এরপর আবারো রাত ন’টা থেকে দশটার মধ্যে রামায়নের পর্ব দেখতে পারবেন দর্শকরা।

১৯৮৭ সালে প্রথমবারের জন্য টেলিভিশনে সম্প্রচারিত হওয়া রামায়নের রাম, সীতা ও লক্ষনের ভূমিকায় অভিনয়কারী কিংবদন্তী স্টারকাস্ট অরুন গোভিল, দীপিকা চিকালিয়া এবং সুনীল লাহিড়ী সদ্যই কপিল শর্মার কমেডি শো এ এসেছিলেন। সেই মেজাজকেই তরতাজা রাখতে রামায়নই ইন্ধন জোগাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026