বিনোদন

লকডাউনে বাড়িতে বসে কীভাবে সময় কাটাচ্ছেন সকলের প্রিয় ঊষসী রায়?

বাংলা ধারাবাহিক জগতে ঊষসী রায় হল অন‍্যতম জনপ্রিয় নাম। খুব বেশিদিন হয়নি অভিনয় জগতে পা রেখেছেন। তবে প্রথম ধারাবাহিক ‘মিলন তিথি’ তে বিপুল জনপ্রিতা পান। সব চরিত্রেই অভিনেত্রী নিজের অনবদ্য অভিনয় দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। তিনটি ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এখন ওয়েব দুনিয়াতে অভিনয় শুরু করেছেন। কাদম্বিনীর পর টেলিভিশন জগতে ব্রেক নিয়েছেন ঊষসী রায়। এরপর জি বাংলার অরিজিনাল একটি সিরিজ ইস্কাবনের রানী নামে একটি ছবিতে অভিনয় করেছেন ঊষসী।

হইচইতে টুরু লাভ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন। সম্প্রতি জি বাংলার রান্নাঘরে হোলি স্পেশাল পর্বে সঞ্চালিকার ভূমিকায় হাজির হয়েছিলেন ঊষসী। কখনো অ্যাওয়ার্ড শো তো কখনো রিয়ালিটি শোতে সর্বত্রই বিরাজমান ঊষসী। ধারাবাহিক হোক সিনেমা কিংবা সঞ্চালক সব ভূমিকায় একশোতে একশো পেয়েছেন এই সুন্দরী৷ লকডাউনের আগে একাধিক ফটোশুটের কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। এখনো অভিনেত্রী সিঙ্গেল রয়েছেন। জীবনে কোনো স্পেশাল মানুষের আবির্ভাব হয়নি। নিজের কাজ নিয়ে বেশ আছেন অভিনেত্রী।

করোনা আর লকডাউনে ফের গৃহবন্দী অভিনেত্রী৷ এই লকডাউনে বাড়িতেই নিজের বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ঊষসীর বাবা মা তাঁর খুব ভালো বন্ধু। দুজনের সাথে ভালো মন্দ সব কথা শেয়ার করেন। তাছাড়া বন্ধুদের সাথে ফোনেও কথাও হচ্ছে। নতুন সিনেমা, ওয়েব সিরিজ দেখেও সময় কাটাচ্ছেন। তবে লকডাউনের পর অভিনেত্রী ফের কাজে আসবেন। তবে ধারাবাহিক না কোনো রিয়ালিটি শো তা এখনই তিনি জানাননি। ক্রমশ প্রকাশ্য, এখনো কিছু ফাইনাল হয়নি।

এসবের সাথে বাড়িতে ওয়ার্ক আউট ও করছেন অভিনেত্রী। অভিনেত্রীর আর্থারাইটিসের থ্রেট রয়েছে। সেজন্য অভিনেত্রীকে ওয়ার্কআউট করতেই হয়। করোনার জন্য জিম যাওয়াও বন্ধ করে দিয়েছেন অনেকদিন ধরে তবে বাড়িতেই এখন পুরোদমে শরীরচর্চা করে থাকেন। সম্প্রতি বাড়িতেই শরীর চর্চার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আউটসাইড দ্য কমফর্ট জোন, বাট ইনসাউড দ্য হাউজ’। অন্যবারের মতো এবারেও বেশ ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026