বিনোদন

বোল্ড চরিত্র নিয়ে ভীষণ উচ্ছ্বসিত, কন্ডোম টেস্টারের চরিত্রে অভিনেত্রী রাকুলপ্রীত

২০১৪ সালে ‘ইয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রীত। এরপর নীরজ পান্ডের পরিচালিত সিদ্ধার্থ মালহোত্রা বিপরীতে ‘আইয়ারি’তে, অজয় দেবগণের সাথে “দে দে প্যায়ার দে দে” সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। সিদ্ধার্থ মালহোত্রা ও তারা সুতারিয়ার সাথে ‘মারজাওয়ান ‘ সিনেমাতে মুখ্য ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। এরপর অজয় দেবগণের পরিচালনার ছবি মেডে-তেও দেখা যাবে তাঁকে। সম্প্রতি ওয়েব দুনিয়াতে ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবি দিয়ে পা রাখলেন।

অভিনেত্রীর বলিউডে কেরিয়ারগ্রাফ এখনো বেশ ভালো। আবারো এক্কেবারে নতুন চরিত্রে কাজ করবেন রাকুলপ্রীত। এবারে কনডোম টেস্টারের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে। এই সিনেমায় অভিনেত্রীর চরিত্র হল গর্ভনিরোধক পরখ করা। একটি সংস্থার কর্মী তিনি। বিভিন্ন গর্ভনিরোধকের মান বিচার করা তাঁর প্রধান কাজ। এক্কেবারে ভিন্ন চরিত্রে প্রথমবার কাজ করবেন অভিনেত্রী। রনি স্ক্রুওয়ালা প্রযোজিত এই ছবির প্রথম পছন্দ রকুল প্রীত সিংহ। এই সিনেমার পরিচালনার দায়িত্বে আছেম তেজস দেওস্কর। এখনো ছবির নাম এখনও ঠিক হয়নি।

রাকুল এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এমন একটি চরিত্র তাঁর কাছে ভীষণ নতুন। এই চরিত্রে কাজ করার জন্য তিনি বেশ উত্তেজিত। এ রকম একটা সিনেমায় আলাদা চরিত্র করার জন্য তিনি নানান পরীক্ষানিরীক্ষা করতে পারবেন। শুধুমাত্র নিজের চরিত্র নয়, ছবির বিষয়বস্তু দেখে এই ছবিতে কাজ করতে চেয়েছেন। অভিনেত্রী মনে করেন, এ রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছবি হওয়া উচিত। তাহলে মানুষের মধ্যে সচেতনা আরো বাড়বে।

আজ ও বহু মানুষ কন্ডোম টেস্টার বিষয়ে অজ্ঞাত আছেন। মূলত দেশের নামী ব্র‍্যান্ডের কন্ডোম তৈরির কারখানাগুলি কিছু প্রাপ্তবয়স্কদের সঙ্গে এই বিষয়ে চুক্তি করেন। কারখানা থেকে কন্ডোমগুলি তৈরি হলে এগুলি চুক্তিবদ্ধ প্রাপ্তবয়স্কদের দেওয়া হয়। তারপর সে তার সঙ্গীর সাথে যৌন সঙ্গম করে সেই কন্ডোমের কার্যক্ষমতার রিপোর্ট দেয়। আর এই কন্ডোম টেস্টারদের রিপোর্ট বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁদের ওপর ভিত্তি করেই এই কন্ডোম কোম্পানিগুলি বাজারে নতুন কন্ডোম নিয়ে আসে। আর এই ছবিতে এমনই এক মূল চরিত্রে এঅ কন্ডোম টেস্টারের ভূমিকায় দেখা মিলবে রকুল প্রীত সিংয়ের।

এই সিনেমার শ্যুটিং শুরু হয়নি। শুরু হতে বছরের শেষ। পরিচালক তেজস এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘আজ ও সমাজে গর্ভনিরোধক বিষয় নিয়ে মানুষের মধ্যে ছুঁৎমার্গ আছে। সাধারণ মানুষের এই নাক সিঁটকানো ব্যপারটা দূর করতেই সিনেমার বিষয়বস্তুর কথা মাথায় রাখা হয়েছে। আর তিনি আরো জানান, রকুলকে সিনেমার বিষয়বস্তু বলতে আর তিনি চিত্রনাট্য পড়ার সাথে সাথে রাজী হয়ে যান’।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026