জীবনযাপন

গরমে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর তরমুজের চাটনি, জেনে নিন সহজ রেসিপি

তীব্র গরমে সাধারণ মানুষের জীবন জেরবার হওয়ার দায়ে। দিন দিন তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। পেটের টানে বা অন্য কোনো কাজে যাঁদের বাইরে বেরোতে হয় রোদের তাপে তারা যেনো ঝলসে যাচ্ছেন। এই রোদফাঁটা গরমে পেট ঠান্ডা রাখতে তরমুজ খাওয়া বেশ উপকারী। অন্যদিকে করোনা পরিস্থিতিতে ডাক্তাররা সকলকে তেল মশলা ছাড়া স্বাস্থ্যকর খাওয়ার খেতে বলছেন।

উত্তর ভারতের একড়ি জনপ্রিয় স্বাস্থ্যকর খাবার হল তরমুজের চাটনি। উত্তর ভারতের নানান খাবারের থালিতে নানারকম নিরামিশ খাবারের সাথে এই চাটনি পরিবেশন করা হয়ে থাকে। ঘরোয়া অনুষ্ঠান বা পার্টিতেও নানান খাবারের সাথে এই চাটনি পরিবেশন করা হয়ে থাকে।

এতদিন আমরা আমের চাটনি, পেঁপের চাটনি, মিক্সড ফ্রুটের চাটনি করেছি। কখনো তরমুজের চাটনি করেননি তো। আজকে জেনে নিন, কিভাবে বানাতে হয় এই সুস্বাদু তরমুজের চাটনি।

উপকরণঃ

১. ১/৪ কাপ তরমুজ,
২. ২ বড় কাঁচালঙ্কা,
৩. ১ টেবিল চামচ তেতুলের পেস্ট,
৪. ২ টেবিল চামচ রিফাইন্ড তেল,
৫. ১ টেবিল চামচ নারকেল কুঁড়ো,
৬. ১ কোয়া রসুন,
৭. ২ চিমটে নুন,
৮. কারি পাতা,
৯.১/৪ চা চামচ কালো সরষে,
১০.১/৪ চা চামচ অরহর ডাল

প্রণালীঃ

এই সুস্বাদু চাটনি প্রস্তুত করতে আপনাকে প্রথমে একটি সসপ্যানে গ্যাসের মাঝারি আঁচে তেল গরম করে নিতে হবে। তেল গরম হলে সেই তেলের মধ্যে তরমুজের সাদা অংশটি, নারকেল কুড়ো, কাঁচালঙ্কা, রসুন ও তেঁতুলের পেস্টটি দিয়ে দিতে হবে। ৩ মিনিট ভালো করে নেড়ে রান্না করুন। হয়ে গেলে আভেন বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার মিক্সচারটি মিক্সারে গ্রাইন্ড করে একটি দুর্দান্ত পেস্ট তৈরি করুন।

এই চাটনি খাবারের সাথে পরিবেশনের আগে, একটি ছোট্ট ফ্রাইং প্যানে তেল নিয়ে গরম করে তাতে হরহর ডাল, গোটা সরষে ও কারিপাতা ফোরণ দিলেন। ৩০ সেকেন্ডে এই ফোরণ করার পর তরমুজের চাটনির উপর গরম গরম ঢেলে দিন ওই মিস্কচারে দিয়ে দিন। এবার আপনি নাচস বা যে কোনও ফ্রাইজের সাথে এই সাইড ডিপ হিসেবে তরমুজের চাটনি পরিবেশন করতে পারেন।

Pritisha Dey

Published by
Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026