দেশ

চার মাস পূর্ণ হল না, জল্পনা সত্যি করে রাতেই ইস্তফা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

ইস্তফা যে খুব শীঘ্রই দিতে চলেছেন তা বোঝাই যাচ্ছিল। সেই জল্পনা সত্যি করে আজ রাতে রাজ্যপাল বেবিরানি মৌর্যের কাছে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা দিয়ে এলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। ত্রিবেন্দ্র সিং রাওয়াত কে সরিয়ে দেওয়ার পরে তার জায়গায় ক্ষমতাসীন হয়েছিলেন তিরথ সিং রাওয়াত। তিনি উত্তরাখণ্ডের পাউড়ি গারোয়ালের সাংসদ। আগের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ ছিল। এই কারণে আগের মুখ্যমন্ত্রী কে সরিয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু ছোটে রাওয়াতের ক্ষেত্রে একটা অন্য সমস্যা ছিল, যে সমস্যাটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হচ্ছে। নির্বাচনী নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পরে আগামী ৬ মাসের মধ্যে কোন একটি বিধানসভা কেন্দ্র থেকে অথবা কোন একটি হাউজ থেকে জিতে আসতে হবে তাকে। উত্তরাখণ্ডে বিধান পরিষদের কোন ব্যাপার নেই আপাতত, আর এত তাড়াতাড়ি সম্ভব নয় বিধান পরিষদ তৈরি করা এত ছোট একটি রাজ্যে। তাই এই ক্ষেত্রে বিধানসভা ক্ষেত্র থেকে তাকে জিতে আসতে হতো।

কিন্তু এই করোনাভাইরাস পরিস্থিতিতে কোনো উপ নির্বাচন করতে চাইছেনা নির্বাচন কমিশন। তার পাশাপাশি তিরথ সিং রাওয়াত এর সময় চলে যাচ্ছিল। এর ফলে এমন একটা সময় আসবে যখন উত্তরাখণ্ডের কাছে কোন মুখ্যমন্ত্রী নেই। এই পরিস্থিতি যাতে না আসে সেজন্য আগেভাগেই বৈঠক করে শনিবার রাতে রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা পত্র জমা দিলেন তিরথ সিং রাওয়াত। মাত্র ৪ মাসও হয়নি তিনটি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। একজন আধিকারিক বললেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকতে গেলে ৬ মাসের মধ্যে কোন একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে আসতে হয়। কিন্তু তীরথ এর ক্ষেত্রে বিজেপি এরকম কোন আবেদন পর্যন্ত দায়ের করেনি। তাই প্রশ্ন উঠছে বিজেপি কি তিরথ সিং রাওয়াতকে আদৌ রাখতে চাই ছিল?

মুখ্যমন্ত্রী নির্বাচিত হবার পর থেকেই একাধিক ইস্যুতে তিরথ সিং রাওয়াত বিতর্কিত মন্তব্য করে সমস্যায় জড়িয়েছেন। সে মহিলাদের ক্ষেত্রে রিপড জিন্স পরা হোক, কিংবা আমেরিকার ভারতের উপর ২০০ বছরের শাসন করা নিয়ে মন্তব্য, এখানে আমেরিকা-ভারতের উপর কোনদিন শাসন করেনি। এই কারণে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছিল। তাই বিজেপি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে নিয়ে জায়গায় জায়গায় সমস্যার মুখে পড়েছিল। এই কারনেই মনে হচ্ছিল ছোটে রাওয়াত কে হয়তো বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে চাই ছিল না অন্যদিকে সামনের বছর মার্চ মাসে উত্তরাখণ্ড বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে। তার আগে যেটুকু সময় পড়ে রয়েছে তার জন্য কোন নতুন মুখ্যমন্ত্রী না এনে বরং যে ৫৬ জন নির্বাচিত বিধায়ক রয়েছেন তাদের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা নিয়েছে বিজেপি।

শনিবার দুপুর তিনটে নাগাদ বিজেপি সদরদপ্তরে একটি পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে আগামী মুখ্যমন্ত্রীর নাম ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে নরেন্দ্র সিং তোমারকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে উত্তরাখণ্ডে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিজেপি নেতা বলেছেন, “পর্যটনমন্ত্রী সৎপাল মহারাজ এবং উচ্চ শিক্ষা মন্ত্রী ধন সিং রাওয়াত সহ ৪ জনের মধ্যে একজনকে বিজেপি পরবর্তী মুখ্যমন্ত্রী করতে পারে।” তবে কি আগামী মুখ্যমন্ত্রী হবেন সেই নিয়ে সমস্ত বিচার-বিবেচনা হবে আজকের বৈঠকে।

John Fabian

Recent Posts

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026

Royal Family Reportedly Worried About Meghan Markle’s Role in Suits

Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…

March 24, 2026