ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিনের দাম কত হতে পারে? সম্ভাব্য ইঙ্গিত সেরাম ইনস্টিটিউট
বিশ্বজুড়ে আরও ভয়াবহ আকার নিচ্ছে করোনা ভাইরাস। তবে এই ভাইরাসের থেকে রেহাই মিলতে আশা যোগাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরী করোনা ভ্যাকসিন। প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালে সফলতা আসার পরেই এবার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষার অপেক্ষা। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক সংস্থা ভারতের সেরাম ইনস্টিটিউট। এই সংস্থাই টিকা উৎপাদন করবে বলে জানিয়েছে।
অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করে ভারতে অক্সফোর্ডের ফর্মুলাতেই ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে নভেম্বরে ৩০ লক্ষ থেকে ৪০ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ বাজারে চলে আসবে। সেরাম ইনস্টিটিউট যে ১০০ শতাংশ উৎপাদন করবে, তার মধ্যে ৫০ শতাংশ ভারতের জন্য আর বাকি ৫০ শতাংশ বিশ্বের জন্য বরাদ্দ করা হবে। তিনি আশ্বস্ত করেছেন যে আগামী বছরের প্রথম ৪ মাসের মধ্যে ৩০-৪০ কোটি টিকা বাজারে চলে আসবে।
এবার আসল কথা হল, ভারতের বাজারে এই টিকার দাম কত হবে? সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে তো? এবার এই প্রশ্নের জবাবে পুনাওয়ালা বলেছেন যে যতটা সম্ভব কম দামে দেওয়ার চেষ্টা করছি। এই করোনা টিকার দাম এক হাজার টাকা বা তার কিছু কম দামে আনার চেষ্টা করা হচ্ছে। তিনি এটাও বলেছেন যে তার মনে হচ্ছে সাধারণ মানুষকে এটা কিনতে হবে না, সরকার সাধারণ মানুষকে এটা পৌঁছে দেবে। এখন করোনা পরীক্ষা করতে আড়াই হাজার টাকা লাগে। তবে এবার ভ্যাকসিন-র দাম যতটা সম্ভব কমে আনার চেষ্টা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…