টেলিকম পরিষেবা জগতে উল্লেখযোগ্য নাম হল রিলায়েন্স জিও। গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন সময়ে তারা নিয়ে আসে একাধিক পকেট সুলভ রিচার্জ প্ল্যান। শুধু তাই নয় লকডাউন চলাকালীন ‘বাড়ি থেকে কাজ’ প্রকল্পের আওতায় তারা এনেছে আকর্ষণীয় সব প্ল্যান। তবে এবার এই সংস্থা মাত্র ৬ মাস আগে লঞ্চ হওয়া সবচেয়ে সস্তার দুটি প্ল্যান নিজেদের ওয়েবসাইট থেকে তুলে নিয়েছে। ৪৯ ও ৬৯ টাকার এই প্রিপেইড প্ল্যানগুলি জিওফোন গ্রাহকদের জন্য মাত্র ৬ মাস আগেই লঞ্চ করা হয়েছিল।
৪৯ টাকার প্ল্যানে সুবিধা হিসেবে ছিল ২ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং। যার বৈধতা ছিল ১৪ দিন। অন্যদিকে ৬৯ টাকার রিচার্জ প্ল্যানে ছিল ৭ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং। এই প্ল্যানের বৈধতাও ছিল ১৪ দিন।
৪৯ টাকা আর ৬৯ টাকার দু’টি প্রিপেড প্ল্যানদুটি বন্ধ হয়ে যাওয়ার জিওফোন গ্রাহকদের জন্য এখন সবচেয়ে সস্তার প্ল্যান হল ৭৫ টাকার রিচার্জ প্ল্যান। ৭৫ টাকার এই প্রিপেড প্ল্যানে থাকবে ৩ জিবি ডেটাসহ প্রতিদিন ৫০০ এমবি ডেটা+আনলিমিটেড জিওকল+৫০০ মিনিট ননজিও কল, বৈধতা ২৮ দিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…