নিউজ

করোনা আক্রান্ত রোগীদের জন্য নাচের আয়োজন করলেন স্বাস্থ্যসেবা কর্মীরা, দেখুন রোগীদের তুমুল নাচ

অরূপ মাহাত: রোগীদের মনোবল বজায় রাখতে কোভিড -১৯ আক্রান্ত রোগীদের ওয়ার্ডের কাছে নাচের ফ্ল্যাশ নাচের আয়োজন করলেন স্বাস্থ্যকর্মীরা। এমন একটি ভিডিও ভাইরাল হলো স্যোশাল মিডিয়ায়। কর্ণাটকের বিজয়নগর মেডিকেল সায়েন্সে ইনস্টিটিউটে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সংবাদ সংস্থা এএনআই-র টুইটারে শেয়ার করা ভিডিওটিতে দেখা গেছে, ডাক্তার এবং স্বাস্থ্যসেবা কর্মীরা ১৯৯৯ সালে মুক্তি পাওয়া কন্নড় সিনেমা ‘উপেন্দ্র’র মাস্তু মাস্টু হুডুগি বান্দালু গানের তালে নাচছেন। স্বাস্থ্যসেবা কর্মীদের পাশাপাশি, অ্যাসিম্পটমেটিক কোভিড -১৯ রোগীদের মধ্যে কয়েকজন এই নাচে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

প্রায় ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওটিতে দেখা যায়, নাচে অংশ নেওয়া প্রতিটি ব্যক্তির মুখে মাস্ক পরা হয়েছে। তারা সিঙ্ক্রোনাইজড মুভগুলি প্রদর্শন করার সময় উপভোগ করছে। ট্যুইটারে শেয়ার হওয়ার পরে, ভিডিও ক্লিপটি ইতিমধ্যে ৮১,০০০ এর বেশি মানুষ পছন্দ করেছেন এবং সংখ্যাটি ক্রমাগত বাড়ছে।

প্রসঙ্গত, গত মাসে, বিহারের সিওয়ানের জুফার কোয়ারেন্টাইন সেন্টারে এমনই একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতে দেখা গিয়েছিল। উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক রাহুল শ্রীবাস্তব তা শেয়ার করেছিলেন। ভিডিওটি দেখা গিয়েছিল, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা তাদের নিজেদের খুশিতে রাখতে নাচানাচি করছিলেন। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘বর্ডার’-এর বিখ্যাত গান ‘সন্দেশে আতে হ্যায়’ গানের তালে নাচতে দেখা গিয়েছিল তাদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026