উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। তবে এবার দক্ষিণবঙ্গেও জোরকদমে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদীয়া, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশের উপরে অবস্থান করার ফলে বাংলাতে বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের নদীগুলিতে জল বিপদসীমার বাইরে আশঙ্কা করা হয়েছে। বেশ কিছু এলাকাতে প্রবল ধসের সম্ভাবনাও রয়েছে। তাই এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি হয়েছে।
আজ সকাল থেকেই কলকাতা শহরে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা। বেশ কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…