পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের টিকাকরন নিয়ে বিস্তর সমস্যা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে ফোনে টিকাকরণের গরমিলের কথা জানিয়ে তার আশঙ্কার কথা শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে টুইট করে শুভেন্দু জানিয়ে দিয়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনকে এই রাজ্যের টিকাকরণ নিয়ে অবগত করেছেন।
শুভেন্দু তার টুইটে উল্লেখ করেছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনকে ফোন করে এই টিকাকরনের গরমিলের কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘রাজ্যে টিকা বণ্টনে ব্যাপক গরমিল নিয়ে উদ্বেগে রয়েছে আমি নিজে। কথা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে। তার পরামর্শে নির্দিষ্ট ঘটনার বিস্তারিত রিপোর্ট যতটা তাড়াতাড়ি সম্ভব পাঠাচ্ছি।’
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার দাবি করেছেন, বাংলা টিকাকরনের সব থেকে এগিয়ে রয়েছে। মমতার দাবি, ‘১ কোটি ৪১ লক্ষ ডোজ বাংলায় দেওয়া হয়েছে। ১.১ কোটি আমি লোককে প্রথম ডোজ দেওয়া হয়েছে। ৪০ লক্ষকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। আমি নিজের তলায় ভ্যাকসিন কিনছি। মে মাসে ১৮ লক্ষ ডোজ কিনেছি ভ্যাকসিন নিজের টাকায়। জুন মাসে আরো ২২ লক্ষ ডোজ কিনবো। ১১৪ কোটি টাকা খরচ হচ্ছে এই ভ্যাকসিন কেনার জন্য।”
তবে শুভেন্দু অধিকারীর অভিযোগের টুইট করার পরে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোনো পদক্ষেপ গ্রহন করেনি। তার পাশাপাশি তারা অপেক্ষা করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের জন্য। আপাতত বাংলায় যেরকম ভাবে টিকাকরণ চলছে সেরকম চলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…