নিউজ

বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুক করলে পেয়ে যাবেন ৪০০ টাকা ডিসকাউন্ট, জানুন কিভাবে পাবেন এই ছাড়

প্রথমবারের জন্য ভারতীয় রেলে এসেছে সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেন। বলতে গেলে এটি দেশের মধ্যে সপ্তম বন্দে ভারত ট্রেন। পূর্ব ভারতের একমাত্র বন্দে ভারত ট্রেনটি পশ্চিমবঙ্গ পাওয়ায় ইতিমধ্যেই কলকাতার সুনাম ছড়িয়ে পড়েছে সারাদেশে। হাওড়া থেকে ছাড়া এই বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন চলবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ট্রেনের টিকিট বুকিং। শুক্রবার সকাল আটটা থেকে টিকিট বুকিং চালু হওয়ায় ১ জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন টিকিট বুকিং করে ফেলেছেন অনেকেই। এতদিন নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য শতাব্দী এক্সপ্রেস ছিল সব থেকে প্রিমিয়াম ট্রেন। তবে এবারে শতাব্দীকে টেক্কা দিল বন্দে ভারত। এই ট্রেনের ফিচার যেমন শতাব্দী থেকে বেশি, ভাড়া তেমনি অনেকটাই বেশি।

কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস এর ভাড়া পার্থক্য কত টাকা? Irctc প্রদত্ত তথ্য অনুযায়ী শতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ারকারের ভাড়া ১৬৪৫ টাকা। এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ২৫০৫ টাকা। অন্যদিকে বন্দে ভারতে এক্সপ্রেস এর ক্ষেত্রে এসি চেয়ার কারের ভাড়া হবে ১৫৬৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ২৮২৫ টাকা।

বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি জংশন এ পৌঁছতে সময় নেবে ৭ ঘন্টা। এই সময়ের মধ্যে যাত্রীদের ব্রেকফাস্ট লাঞ্চ এবং স্ন্যাকস দেবে আইআরসিটিসি। তবে যদি আপনি খাবার না নিতে চান তাহলে আপনার বেশ কিছু টাকা বাঁচবে। খাবার দেওয়া বা না নেওয়া পুরোপুরি কিন্তু যাত্রীদের ইচ্ছার উপরে রয়েছে। তারা যদি কোন খাবার গ্রহণ না করেন তাহলে তারা বেশ কিছুটা টাকা বাঁচাতে পারেন। যদি আইআরসিটিসির তরফে দেওয়া খাবার কোন যাত্রী না গ্রহণ করেন তাহলে বন্দে ভারত এসি চেয়ার কারে টিকিটের খরচ পড়বে ৩৭৯ টাকা কম। অন্যদিকে যদি কোন ব্যক্তি এক্সিকিউটিভ চেয়ার-কারের যাত্রী হন তিনি খাবার না নিলে তার ভাড়া হবে ২৩৯১ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026