Viral Video: বাড়ির পিলার বেয়ে উঠছে আস্ত অজগর সাপ, ইন্টারনেটে ছড়াল ভিডিও

আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ভিডিও ভাইরাল হয় যেখানে আমরা বিভিন্ন মজার মজার কান্ড কারখানা দেখে থাকি। পশু পাখির ভিডিও থেকে শুরু করে যে কোন সরীসৃপের ভিডিও অনেক কিছুই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে থাকে। সোশ্যাল মিডিয়া হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সকলেই নিজের সাথে ঘটা অথবা নিজের জীবনে দেখা কিছু অদ্ভুত ঘটনার শেয়ার করে থাকেন। তার সাথেই নানারকম আজব ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেখতে পাই পোস্ট হতে। এরকম একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে যা কিন্তু সকলের একেবারে ঘুম উড়িয়ে দিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি এই ভিডিও এবং কেন এই ভিডিওটি এত ভয়ানক।

আমরা যে কোনো পশুপাখি সংস্পর্শেই থাকি না কেন সাপ একটি এমন জিনিস যাকে মোটামুটি সকলেই ভয় পেয়ে থাকে। বিশেষত অজগর কিংবা ময়াল সাপের মতো সাপ অথবা বিষধর কোন কেউটে বা এই জাতীয় কোন সাপ যদি আমরা দেখতে পাই তবে সেই সাপের থেকে আমরা যতটা পারি দূরে থাকার চেষ্টা করি। সাপটি যদি খাঁচার মধ্যে বন্দি অবস্থাতেও থাকে, তাহলেও সেই সাপের কাছাকাছি খুব একটা মানুষ যেতে চান না। কিন্তু যদি আপনার বাড়িতে একটি আস্ত অজগর সাপ ঢুকে পড়ে! তখন কি করবেন কখনো ভেবে দেখেছেন? সেরকমই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা দেখে সকলে একেবারে শিউরে উঠেছেন।

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি দৈত্যাকার অজগর সাপ ঘরের মধ্যে ঢুকে পড়েছে এবং পিলার বেয়ে এই সাপটি উপরের দিকে ওঠার চেষ্টা করছে। ধীরে ধীরে পুরো পিলারটিকে একেবারে নিজের শরীর দিয়ে পুরোপুরি পেঁচিয়ে নিয়েছে এবং তারপর ধীরে ধীরে ছাদের দিকে ওঠার চেষ্টা করছে ওই সাপটি। ভিডিওটিতে এইটুকু রেকর্ড করা হয়েছে এবং এর পরের রেকর্ডিং আমরা দেখতে পাইনি। কিন্তু যেটুকু ভিডিও আমরা রেকর্ড করা অবস্থায় দেখতে পেয়েছি তাতেই সকলে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছেন। সত্যি এই ভিডিওটি ভয়ংকর ভিডিও। যদি আপনার বাড়িতেও এ রকম একটি সাপ ঢুকে পড়ে, তাহলে অবশ্যই বিষয়টা বেশ আতঙ্কের বলা চলে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026