যেকোন গৃহস্থ ঘরে তুলসী গাছকে শুভ বলে মানা হয়। এই গাছকে মা লক্ষ্মী হিসেবেই পুজো করে থাকেন সকলে। ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী। নারায়ণ পুজো কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে বেশকয়েকটি নিয়ম আবশ্যিকভাবে মেনে চলা প্রয়োজন, অন্যথায় তা দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে পরিবারে। মনে করা হয়, তুলসী গাছ বাড়িতে থাকলে তারর ধারে কাছেও কয়েকটি গাছ একেবারেই লাগানো উচিৎ না।
১) ক্যাকটাস- তুলসী গাছের কাছে কখনোই ক্যাকটাস লাগানো উচিৎ নয়। রাহুর প্রতীক হিসেবে মানা হয় এই গাছকে। অতএব, মা লক্ষ্মীর কাছাকাছি কখনোই রাহুর অবস্থান সম্ভব নয়। যদি ভুলবশতও এই দুটি গাছ পাশাপাশি চলে আসে তাহলে, অশুভ শক্তির আগমন ঘটে গৃহস্থ ঘরে। উল্লেখ্য হিন্দু শাস্ত্র অনুযায়ী, শুধুমাত্র ক্যাকটাস নয় যেকোনো ধরনের কাঁটাযুক্ত গাছই তুলসী গাছের ধারে কাছেও রাখা যাবে না।
২) শমী গাছ- তুলসী গাছের কাছাকাছি শমী গাছ একেবারেই লাগানো উচিৎ নয়। তবে হিন্দু শাস্ত্র অনুযায়ী এমনটাই বিশ্বাস করা হয়, এই গাছ তুলসী গাছের থেকে অন্তত ৪-৫ ফুট দূরত্ব বজায় রেখে লাগানো উচিৎ।
৩) বড় ঘন কাণ্ডযুক্ত গাছ- কখনোই তুলসী গাছের আশেপাশে বড় কোন গাছ লাগানো উচিৎ নয়। কারণ এই ধরনের গাছ লাগালে তুলসী গাছের উপর ছায়া পড়ে, যা একেবারেই শুভ বলে মনে করা হয় না। কারণ ছায়ায় তুলসী গাছের বৃদ্ধি থেমে যায়। আর সেই কারণবশতই ঘন ডালপালা যুক্ত গাছ তুলসী গাছের কাছে একেবারেই লাগানো উচিৎ নয়।অ
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…