নিউজ

Aadhaar card: আধার কার্ডের নিয়মে বড় পরিবর্তন, সরকারের সঙ্গে এবার বেসরকারি সংস্থাতেও চালু হবে নতুন পদ্ধতি

সরকারির পরে এবারে বেসরকারি কোম্পানিতে প্রামাণ্য নথি বা যাচাই করনের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হতে পারে আধার কার্ড। সম্প্রতি এই উদ্দেশ্যে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছে ইলেকট্রনিক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আগামী ৫ মে ২০২৩ পর্যন্ত এই বিষয়ে পরামর্শ দিতে পারেন আপনি। আর এই পরামর্শ আপনি সরাসরি দেবেন কেন্দ্রীয় সরকারকে। বর্তমানে আধার যাচাইকরণ শুধুমাত্র কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি সার্ভিসের ব্যবহার করা হয়ে থাকে। তবে নিয়ম পরিবর্তনের পরে প্রাইভেট প্রতিষ্ঠানগুলিও প্রমাণিকরনের জন্য আধার কার্ড ব্যবহার করবে।

এই সিদ্ধান্তের পিছনে কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনকে আরো সহজ করে তোলা। আধার কার্ডের পরিষেবা প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে এই সমস্ত কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের এই খসড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। আধার প্রমাণিকরণ ব্যবহার করতে চায় যারা তাদের এই কাজের বিষয়ে পরামর্শ দিতে বলা হয়েছে, যা পরবর্তীকালে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে সরাসরি পাঠানো হবে।

একটি এনজিও এই পরামর্শ ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে সরাসরি পাঠাবে। এর পাশাপাশি আধার কার্ড সম্পর্কিত প্রস্তাবিত পরিবর্তন সরাসরি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষ তাদের পরামর্শ দিতে পারবেন এখানে। সমস্ত পরামর্শ ৫ই মে ২০২৩ পর্যন্ত গ্রহণ করা হবে। এরপরে পরিবর্তনগুলি ভারতের অনন্য সনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিএআই কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026