নিউজ

Weather forecast: তাপপ্রবাহের ছুটি, আজ থেকেই আগামী তিনদিন বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি, জানিয়েছে হাওয়া অফিস

কাঠফাটা রোদ আর নয়, সকাল থেকে আকাশের কোনে দেখা যাচ্ছে মেঘ। বিগত কয়েকদিন ধরে তাপপ্রবাহের পর অবশেষে মিলতে চলেছে স্বস্তি। আগামী কয়েক দিন আর প্যাচপ্যাচে গরম সহ্য করতে হবে না পশ্চিমবঙ্গবাসীকে। এর কারণ, বাংলা বিহার এবং উড়িষ্যায় নামতে চলেছে স্বস্তির বৃষ্টি। এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এর কারণেই আগামী তিনদিন পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হয়েছে যার প্রভাবে গোটা পূর্ব ভারত জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে, imd-র পূর্বাভাস অনুযায়ী, আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি মিলতে চলেছে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল থেকে ১০দিন বাদে তাপপ্রবাহ সরতে পারে বলে জানিয়েছে আইএমডি। বিহারে ৭ দিন বাদে এবং ওড়িশায় ৫দিন বাদে তাপপ্রবাহ সরতে চলেছে। তীব্র গরমের জ্বালা সহ্য করার পর বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজেছিল দিল্লি উত্তরপ্রদেশ এবং উত্তর ভারতের বেশ কিছু রাজ্য। এর কারণে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছিল। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী তিনদিন পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যার উপর দিয়ে বিগত এক সপ্তাহ ধরে যে তাপপ্রবাহ বইছিল তা অবশেষে থামতে চলেছে। এর একটা অন্যতম কারণ হলো উত্তরপ্রদেশের উপরে তৈরি হওয়া একটি বিশাল ঘূর্ণাবর্ত। এছাড়াও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। এর কারণে আগামী তিনদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়াও পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অবধি এই রাজ্যগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহারে। মাঝারি থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026