নিউজ

স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে ভেলোরে চিকিৎসা করাতে চান? জেনে নিন কিভাবে সম্ভব এই চিকিৎসা

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। বাংলার প্রতিটি পরিবারের সর্বশ্রেষ্ঠ মহিলা সদস্যের নামে এই কার্ড তৈরি হয়েছে। সেই কার্ডে পরিবারের বাকি সদস্যদের নাম নথিভুক্ত থাকছে এবং এই কার্ডের সাহায্যে রাজ্যের প্রতিটি মানুষ বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ পাচ্ছেন। কিন্তু রাজ্যের মধ্যে বিভিন্ন হাসপাতালে তো এই কার্ডের মাধ্যমে। রাজ্যের বাইরের কোন হাসপাতালেও কি এরকম ভাবে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে পারবেন আপনি? সেই প্রশ্নের উত্তর আমরা দেবো এই আর্টিকেলের মাধ্যমে।

বাইরে চিকিৎসার কথা উঠলেই প্রথমেই যে হাসপাতালের কথা মাথায় আসে সেটা হল সিএমসি ভেলোর। চেন্নাইয়ের এই প্রাচীন এবং ঐতিহ্যবাহী হাসপাতাল অনেক জটিল রোগের সফল চিকিৎসা করে থাকে। অনেক এমন জটিল রোগ থাকে যেগুলোর বিষয়ে দ্বিতীয় মতামত নেওয়ার প্রয়োজন হয়ে থাকে এবং সে ক্ষেত্রে সিএমসি ভেলোর সবথেকে ভালো হাসপাতাল। অনেকেই বিভিন্ন জটিল শারীরিক সমস্যার সমাধান খুঁজতে ভেলোরের উদ্দেশ্যে রওনা হয়ে থাকেন। এক্ষেত্রে জেনে নেওয়া আবশ্যক, আপনি সিএমসি ভেলোরে স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে কিভাবে চিকিৎসা করাতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে একমাত্র সিএমসি ভেলোর হলো একমাত্র প্রতিষ্ঠান যেখানে আপনারা স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে চিকিৎসা করাতে পারবেন। তবে যে কেউ কিন্তু এই প্রকল্পের অধীনে চিকিৎসা করাতে পারবেন না। যদি এমন কোন জটিল রোগ হয়ে থাকে যার চিকিৎসা পশ্চিমবঙ্গের কোন হাসপাতালে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের অধীনে ভেলোর থেকে চিকিৎসা করাতে পারেন। তবে এই মর্মে তাদের আগে থেকে রাজ্য সরকারের অনুমোদন নিতে হবে। এ বছর স্বাস্থ্য দপ্তরের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গের ডাক্তাররা রেফার করলে এবং রাজ্য নোডাল এজেন্সি থেকে অনুমোদন নিলে তারপরই ভেলোরে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে আপনারা সমস্ত সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন এবং চিকিৎসা করাতে পারবেন বাংলার জনসাধারণ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026