VIRAL: সিঁড়ির হাতল বেয়ে দোতলায় উঠে গেল অজগর, ভিডিও দেখে আতঙ্কে পরিবারের সদস্যরা

সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখানে প্রতিদিন লাখো লাখো ভিডিও আপলোড হয়ে থাকে। অধিকাংশ ভিডিও এর মধ্যে হয় জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ার পরিভাষায় যাকে বলে ভাইরাল। এই ভাইরাল ভিডিওর মধ্যে যেমন রয়েছে নাচ গানের ভিডিও, তেমনি বাচ্চাদের কাণ্ডকারখানা এবং নানা পশু পাখির ভিডিও হয় একই রকম ভাবে ভাইরাল। এই সমস্ত ভিডিও দেখে কখনো ওঠে হাসির রোল, আবার কখনো ভাঙে হৃদয়। কোন কোন ভিডিও দেখে তেমনি ভয়ের উদ্রেক হয়। আর এবারে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও হল ভাইরাল যা দেখে রীতিমত প্রাণপাখি খাঁচা ছাড়া হওয়ার অবস্থা নেটিজেন্দের।

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, একটি বিশাল আকৃতির অজগর সাপ সিঁড়ির রেলিং বেয়ে ওপরের দিকে উঠে আসছে। এই ভিডিওটি সোমবার আইএফএস অফিসার সুশান্ত নন্দা টুইটারে পোস্ট করেছেন এবং ভিডিও পোষ্টের সময় তিনি লিখেছেন, অনেকের ওপরে উঠতে সিঁড়ির প্রয়োজন হয় না। ৩২ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ নিয়ে ইতিমধ্যেই হৈচৈ পড়ে গিয়েছে নেট মাধ্যমে।

এই ভিডিওটি শেয়ার করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দশ হাজারের বেশি ভিউ হয়ে গিয়েছে। ৪০০র বেশি লাইক পড়েছে এই ভিডিওতে। একজন ইউজার লিখছেন, এই ভিডিও দেখে তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছেন যে পরবর্তীকালে কোন জায়গায় সিঁড়ি বেয়ে উঠতে গেলে হয়তো তিনি ভয় পাবেন। আবার অন্য একজন ব্যক্তি বলছেন, “যে ব্যক্তি ভিডিওটি শুট করেছিলেন তার সাহস আমি কল্পনা করতে পারছি না।” ভিডিওটিতে অজগরের আকার সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও টুইটার ব্যবহারকারীরা এটি যে কতটা বিশাল সেটা দেখে একেবারে চমকে গিয়েছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026