নিউজ

এবার বাঙালীর পাতে পড়বে সস্তার ইলিশ, মিলবে খুব শীঘ্রই, কিন্তু কবে?

খুব শীঘ্রই খাবার পাতে পড়বে ইলিশ। আগামী কয়েকদিনের মধ্যেই দিঘার সমুদ্রে নামছে মৎস্যজীবীদের ট্রলার। প্রায় ১০০ দিন পর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন মৎস্যজীবীরা। বহুদিন পর সরকারি সব বিধিনিষেধ কাটিয়ে মাছ ধরতে যাবেন মৎস্যজীবীরা। এমনিতেই বর্ষা প্রায় বঙ্গে ঢুকে পড়েছে। এখন ইলিশ মাছ পাতে না পড়লে বাঙালির ঠিক খাবার জমবে না। তাই ইলিশের নানা সুস্বাদু ও জিভে জল আনা রেসিপির জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী।

এদিকে দীর্ঘদিন লকডাউন চলতে থাকায় সমুদ্র দূষণমুক্ত হয়েছে। আর ইলিশের দল এইসময় প্রজনন ক্ষমতা বাড়িয়ে বংশবৃদ্ধিও অনেক করে ফেলেছে। আর এই লকডাউনের ফলে চোরা শিকারিরা খোকা ইলিশ ও ধরতে পারেনি। ফলে এবছর ইলিশ মাছের সাইজ ও অনেক বড় থাকবে। একেবারে পরিপুষ্ট ইলিশ খেতে পারবে বাঙালিরা।

দিঘাতেও এখন অনেক ইলিশ পাওয়া যাবে বলে মনে করছেন ইলিশ বিশেষজ্ঞরা। মাঝে মাঝেই সমুদ্রের ঢেউয়ের সাথে দেড় কেজি ওজনের জ্যান্ত ইলিশ আসছে। এবছর কিন্তু দামেও সস্তা হবে ইলিশ। কারণ বিদেশে রফতানি করা যাবে না, তাই দেশ বাজারের দিকে বেশি জোর দেওয়া হবে। ফলে সস্তায় মিলবে। আগামী ১৫ জুন থেকে মৎস্যজীবীরা বেরোবেন। আর তারপরেই বাঙালির পাতে পড়বে লোভনীয় ইলিশের নানাবিধ রেসিপি। জমিয়ে খাবে বাঙালিরা। ভোজনরসিকদের জন্য সব দিক থেকেই লেভার হবে এবারের ইলিশ মাছ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026