অফবিট

শরীরের নানা জায়গায় ভেঙে গেছে হাড়, হুইল চেয়ারে বসেই স্বপ্নপূরণ এক সাহসী কন্যার

শ্রেয়া চ্যাটার্জি – মনের জোর থাকলে বিশ্বের সমস্ত বাধা বিপত্তি কি জয় করা যায়। শরীরের নানা জায়গায় ভেঙে গেছে হাড়। তবুও মনের জোরে এসে তার স্বপ্ন পূরণ করেছে। মাত্র ২৪ বছর বয়সে এত মনের জোর সে পেল কোথা থেকে? ফাতিমা আসলা ২০ বছর বয়স অবধি তার শরীরের ৫০ বার তার হাত ও পায়ের হাড় ভেঙে যায়। বারংবার সেই হাড় জোড়া লাগানোর চেষ্টা জন্য চলতে থাকে সার্জারি। অন্যান্য সাধারণ বাচ্চাদের মত ফাতিমা কজিকোদের পুনুর গ্রামে একটি সরকারি স্কুলে ভর্তি হন। প্রতিদিন তার মা তাকে কাঁধে করে নিয়ে স্কুলে দিয়ে আসতেন। তার মা-বাবা স্কুলে তার জন্য বসার একটি আলাদা চেয়ারের ব্যবস্থা করে দিয়েছিলেন কারণ তিনি অন্যান্য বাচ্চাদের মত কাঠের বেঞ্চে বসতে পারতেন না। ছোটবেলা থেকেই একটা ভালোবাসার পরিবেশে তিনি বড় হতে থাকেন চারপাশে থাকা তার বাবা-মা তার শিক্ষক শিক্ষিকা বন্ধুবান্ধব প্রত্যেকে তাকে ভীষণ ভালোবাসতেন।

১২ বছর বয়সের ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ফাতিমা ঠিক করেন তার জীবনকে একটু পরিবর্তন করবেন। মনে মনে স্থির করেন তার শারীরিক অক্ষমতা কিছুতেই তার স্বপ্ন পূরণে বাঁধা হতে পারে না। তিনি মনকে বোঝাতে থাকেন, তিনি সবকিছু করতে পারেন। দশম শ্রেণীতে ৯০% নাম্বার পাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নেন পরবর্তীকালে বিজ্ঞান শাখায় পড়াশোনা করবেন। কিন্তু তার শারীরিক অক্ষমতার জন্য স্কুল কর্তৃপক্ষ তাকেই সিদ্ধান্ত নিতে বারণ করেন। কারণ বিজ্ঞান শাখায় রয়েছে বিভিন্ন ধরনের প্রাকটিক্যাল পরীক্ষা যা, হয়তো ফাতিমার উপর শারীরিকভাবে কোনো প্রভাব ফেলতে পারে। তারপর বার বার এই হাড় ভেঙে যাওয়া এবং তারপরে সার্জারি হওয়ার ঘটনার জন্য তার পক্ষে বিশাল সিলেবাস গ্রহণ করা অসম্ভব হয়ে পড়ছিল।

সমস্ত শারীরিক প্রতিবন্ধকতা কে জয় করে এ গ্রাজুয়েশনে ফাতেমা ৮৫ % নম্বর পায়। কিন্তু তারপরে সে যখন একটি এন্ট্রান্স পরীক্ষার জন্য হুইলচেয়ারে করে পরীক্ষা দিতে ঢোকেন, সেই মুহূর্তে তাকে জানানো হয়, সে পরীক্ষা দেওয়ার উপযুক্ত নয়। সেই মুহূর্তে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। কিন্তু তিনি সত্যি সত্যিই ভেঙে পড়েননি। বাড়িতে এসে হুইল চেয়ার ছেড়ে ক্রাচের সাহায্যে হাঁটা অভ্যাস করেন। যদিও এটি তার শরীরের জন্য খুবই বিপদজনক ছিল। বর্তমানে সে কোট্টাম মেডিকেল কলেজের একজন ফাইনাল ইয়ারের ছাত্রী।

শুধু তাই নয়, তার একটি সুন্দর ইউটিউব চ্যানেল আছে যার নাম Dream Beyond Infinity. যেখানে তিনি তার ভাবনা চিন্তা তার আদর্শ সব কিছু মানুষের সঙ্গে শেয়ার করে থাকেন। তার এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এর সংখ্যা ৫০০০ বেশী। ফাতিমা বলেন, “শারীরিক অক্ষমতা মানে সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাওয়া নয়, এর মানে হল স্বপ্নের কাছে পৌঁছনো সাধারণের তুলনায় একটু কষ্টকর।” ফতিমার মত কন্যারাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠতে পারে। শত কষ্টের মধ্যেও শারীরিক অক্ষমতাকে জয় করে কিভাবে নিজের স্বপ্নকে পূরণ করতে হয়, তার এক অন্যতম দৃষ্টান্ত ফাতিমা।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026