পর্যটকদের জন্য রয়েছে সুখবর, আজ থেকেই খুলে যাচ্ছে দীঘার সমুদ্র সৈকত
করোনার জেরে বন্ধ ছিল বিভিন্ন দোকানপাট থেকে সমস্ত পরিষেবা। একপ্রকার গৃহবন্দী অবস্থায় ছিলেন সাধারণ মানুষ। তবে ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে সুখবর। কারণ, আজ থেকেই খুলে যাচ্ছে বাঙালির অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা। জানা গিয়েছে, দীঘা-শংকরপুর হোটেলিয়ারর্স অ্যাসোসিয়েশানের কর্মকর্তারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকে স্থির হয়েছে, দীর্ঘ লকডাউনের পর এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই অঞ্চল।
এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার হোটেল গুলিকে সবুজ সংকেত দিয়েছে। আগামী ৮ই জুন থেকে খুলে যাবে সব হোটেলগুলি। করোনা আবহে রীতিমতো আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলো হোটেল মালিকেরা। পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও আপাতত সমুদ্র ও শহর লাগোয়া ৩০ শতাংশ হোটেলকেই খুলতে বলা হয়েছে। কর্মী সংখ্যাও কম রাখা হবে।
অন্যদিকে হোটেল খোলার ক্ষেত্রে মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। হোটেলগুলিকে প্রতিনিয়ত স্যানিটাইজ রাখা এবং করোনা যাতে না ছড়ায় সেদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কোনও কর্মী অসুস্থ হলে তার দায়ভারও নেবে হোটেল কর্তৃপক্ষ। এছাড়া হোটেলে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা করা হবে। শুধু তাই নয় পর্যটন শহর খোলার সঙ্গে সঙ্গে নজরদারি চালাবে দীঘা প্রশাসনসহ স্বাস্থ্য দফতর। তবে এখনই গ্রামগঞ্জের হোটেলগুলিকে না খোলার নির্দেশ দিয়েছে সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…