কৌশিক পোল্ল্যে: শঙ্খ আমাদের প্রত্যেকের পরিবারের পূজাসামগ্রীর একটি অঙ্গ ও বাদ্যযন্ত্রবিশেষ। কোনো কিছু শুভকাজের সূচনাও হয় এই শঙ্খবাদনের মাধ্যমে। বিবাহ থেকে অন্নপ্রাশন, পূজাঅর্চনা থেকে উপনয়ন, শঙ্খধ্বনি এসকল ক্ষেত্রে অপরিহার্য। বাড়ির মেয়েদেরই সাধারনত শাঁখ বাজাতে দেখা যায়, তবে শুনলে অবাক হবেন, এই শাঁখ বাজিয়েই বিশ্বরেকর্ড করার দৌড়ে রয়েছেন একজন যুবক। একটানা অনেকক্ষন সময় ধরে শাঁখ বাজাতে অত্যন্ত পারদর্শী তিনি।
বাঁকুড়ার হাঁড়িভাঙা গ্রামের বাসিন্দা এই যুবকের নাম অসীম মাঝি। এগারো বছর আগে থেকেই তিনি নিয়মিত অভ্যাস করে আসছেন শঙ্খবাদন। তিনি একনাগাড়ে 1 ঘন্টা 7 মিনিট 8 সেকেন্ড শঙ্খ বাঁজিয়ে এক রেকর্ড সৃষ্টি করেছেন। এখন এই প্রতিভাই তিনি তুলে ধরতে চান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায়।
আরও পড়ুন : ভিড় ট্রেনে অবিকল রফির গলার গেয়ে উঠলেন এক ব্যক্তি, মুহুর্তের মধ্যে ভাইরাল ভিডিও
অসীম জানালেন, তাদের আর্থিক অবস্থা খুব সচ্ছল নয়, তার বাবা পেশায় একজন কৃষক। তিনি ছোটবেলা থেকেই শঙ্খবাদন ভালোবাসতেন এবং গ্রামের প্রতিযোগিতায় প্রথম হতেন। এরপর এই নেশাকেই বশীভূত করে শাঁখ বাজানোর টাইমিং আরও বাড়াতে লাগলেন এবং তার সর্বোচ্চ রেকর্ডটি 1 ঘন্টা 7 মিনিট এবং 8 সেকেন্ডের। অসীমের এই প্রতিভা সারাবিশ্বে সমাদৃত হবে এ নিয়ে আশাবাদী তিনি। গ্রামের মানুষজনও খুবই খুশি এই সুখবর পেয়ে। আবারো বিশ্বের দরবারে সেরা হিসেবে আরও এক বাঙালি স্থান পেল বলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…