কৌশিক পোল্ল্যে: বেশকিছু হল নিখিল ও নুসরতের নতুন সন্তান জন্ম নিয়েছে। জেনে অবাক হলেন কী? অাসুন বিষয়টা একটু খোলসা করা যাক। মোদ্দা কথা, এই দম্পতির স্বপ্নের পোশাক ব্র্যান্ড বাজারে লঞ্চ করে গিয়েছে যার উদ্ধোধনী অনুষ্ঠানটি হয়েছিল বেশ ধুমধাম সহকারে। রাম্পে নুসরতের সঙ্গে পা মেলান টলিউডের নামজাদা অভিনেত্রী ও মডেলরা।
সদ্য গজিয়ে ওঠা এই ব্র্যান্ডের নাম ‘ইয়ুভ’ যা জৈন পরিবারের সন্তানসম। নুসরতের বহুদিনের স্বপ্ন এবার সত্যি হয়ে ধরা দিল। গতবছর লোকসভা ভোটের পরপরই রাজনৈতিক কার্যকলাপে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তারপরই এক সপ্তাহান্তে তার বিয়ে হয়ে যায় কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে। বিয়ের রেশ কাটতে না কাটতেই ‘অসুর’ ছবিটির জন্য ব্যস্ত হয়ে পড়েন তিনি। অবশেষে এই শুভসূচনা সম্পন্ন হল। টলিতারকা থেকে শুরু করে সকলেই তার নতুন পথ চলার নিমিত্তে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন : প্রেমের মরশুমে অর্জুন-মধুমিতার রোমান্টিক ছবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
এর আগেও নিজের ঘরোয়া ব্র্যান্ড ‘রঙ্গোলি’র বহু পোশাক পরে তা প্রমোট করেছেন তিনি নিজেই। ‘ইয়ুভ’ এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নিজস্ব ব্র্যান্ডের লালরঙা ঝলমলে পোশাকে নিজেকে সাজিয়ে তুললেন নুসরত। পোস্ট করলেন সেই ছবি। প্রেমের সপ্তাহে লাল গোলাপের শুভ্রতা নিয়ে বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন নুসরত, সঙ্গে ‘ইয়ুভইন্ডিয়া’ মেনশন করতে ভুললেন না তিনি। বর্তমানে নুসরত জাহান একজন প্রতিষ্ঠিত টলিউড অভিনেত্রী এবং লোকসভা নির্বাচনে বসিরহাটের সাংসদ হিসেবে নিযুক্ত হয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…