নিউজ

‘পরাজয়ে নিরাশ হয় না বিজেপি’, দিল্লিতে বিজেপি অফিসের বাইরে হোর্ডিং

৮ তারিখ দিল্লি নির্বাচনের ফলাফল আজ, বিজেপিকে পিছনে ফেলে এগিয়া আছে আপ। দিল্লি বিধানসভা ভোটের গণনায় আবার যে ক্ষমতায় আসতে চলেছে আপ, এই ধারণা স্পষ্ট হওয়ার পর দিল্লিতে বিজেপি অফিসের বাইরের একটি হোর্ডিং কে কেন্দ্র করে নানা প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। এই হোর্ডিং লেখা বক্তব্যের মর্মার্থ , জয়ে যেমন অহংকারী হয় না বিজেপি, পরাজয়ে তেমনি তারা নিরাশ হয় না। বিজেপির এই হোর্ডিংয়ের ছবি চারিদিকে ছড়িয়ে পড়ার অনেকেই ভাবছেন এত সহজে হার স্বীকার করার

মতো তো নয় বিজেপি, তাহলে কি তারা আগে থেকেই দেওয়াল লিখন পড়ে হোর্ডিং ছাপিয়ে রেখেছিল। দিল্লিতে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপির অমিত শাহ, এবং নরেন্দ্রমোদির উভয়ের মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে এক লড়াই চলেছে, তীব্র ক্ষমতা দিয়ে ২ দলই চেষ্টা চালিয়ে গেছে নির্বাচনে ক্ষমতা পাওয়ার আশায়। আপ বুথফেরত মানুষের যে সমীক্ষা করা হয়েছিল তাতেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু বিজেপি তাতে গুরুত্ব না দিয়ে বলেছিল আপ এর নৈতিক পরাজয় ঘটবে, ফলাফলের দিন বাজিমাত করবে একমাত্র ভারতীয় জনতা পার্টি।

আরও পড়ুন : ‘বিজেপিকে ছুঁড়ে ফেলেছে মানুষ’, কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে মন্তব্য মমতার

ভোটগণনার সকালে দেখা যায়, একক সংখ্যাগরিষ্ঠতার দিকে অনেক এগিয়ে আছে আপ। বিজেপি ২০টির মতো আসনে এগিয়ে থাকলেও আপকে টক্কর দেওয়ার থেকে বহু দূরে । এই ফলাফলে নিঃসন্দেহে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। দিল্লির ক্ষমতায় রাজ করার লক্ষ্যে পিছিয়ে গেল বিজেপি, মানুষের সমর্থন কেজরিওয়ালকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026