নিউজ

জয়ের পর দিল্লীবাসীকে ধন্যবাদ জানালেন কেজরিওয়াল

দিল্লি বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে আম আদমি পার্টি। আজ সকাল থেকে ভোট গণনা শুরু হতেই দেখা যায় ৫০ এর উপরে আসনে এগিয়ে আছে অরবিন্দ কেজরিওয়ালের দল। বেলা বাড়ার সাথে সাথে দেখা যায় ৬০ এর বেশি আসনে তারা এগিয়ে গেছে। এরপরই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোটে জেতার জন্যে দিল্লিবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় তিনি বলেন, ‘গজব কর দিয়া আপলোগ।’ এরপর তিনি বলেন, ‘আপনাদের সকলকে আমার ভালোবাসা।’

এই জয় ভারত মাতার জয় বলেও মন্তব্য করেন কেজরিওয়াল। তিনি আরও বলেন, ‘দিল্লিতে আজ কাজের রাজনীতির জয় হলো।’ কেজরিওয়াল তার টুইটারে এদিন জয়ের পর দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘দিল্লীবাসীকে ধন্যবাদ পরপর তিনবার তাদের ছেলেকে ভরসা করার জন্যে। এই জয় সেইসব পরিবারের জয় যাদের ঘরে বিদ্যুৎ আছে, জল আছে, যাদের সন্তানেরা আজ দিল্লির স্কুলে পড়াশোনা করছে।’ তিনি বলেন, ‘দিল্লিতে আজ এক নতুন রাজনীতির জন্ম হলো আর তা হলো কাজের রাজনীতি। যে কাজ করবে সে ভোট পাবে।’

আরও পড়ুন : ‘পরাজয়ে নিরাশ হয় না বিজেপি’, দিল্লিতে বিজেপি অফিসের বাইরে হোর্ডিং

ভোট প্রচারের সময় হনুমানজীর মন্দিরে গিয়ে প্রার্থনা করা নিয়ে তাকে কটাক্ষ করেছিল বিজেপি। আজ জেতার পর কেজরিওয়াল বলেন, ‘হনুমানজী মঙ্গল করেছেন। আজ মঙ্গলবার আজ ওনার পুজোর দিন। দিল্লিকে আশির্বাদ দিয়েছেন হনুমানজী। হনুমানজীকে ধন্যবাদ।’ এদিকে হার স্বীকার করে নিয়েছে বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি বলেছেন, ‘হার স্বীকার করে নিলাম। যারা আমাদের ভোট দিয়েছেন সেই দিল্লীবাসীদের অনেক ধন্যবাদ। এই ফলাফলে কর্মীদের ভেঙে না পড়ার অনুরোধ জানাবো। একসাথে সকলকে লড়াই করতে হবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026