বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি নেটজনতার মাঝে ভাইরাল হয়েছে নিজগুনে। সঞ্জয় কুমার নামের এক ব্যাক্তির টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু সময় আগে শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিওটি। উল্লেখ্য এই ভিডিওর ক্যাপশনে ঐ ব্যাক্তির মুগ্ধতা ছিল স্পষ্ট।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক একরত্তিকে কিশোর কুমারের ‘তেরি মেরি প্রেম কাহিনী’র তালে মন ভালো করে দেওয়া নাচ নাচতে দেখা গিয়েছে। ভিডিওটি কোনো পাহাড়ি এলাকার, তা অবশ্য ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। কিশোর কুমারের গানের তালেই এই বাচ্চা ছেলেটিকে মনখুলে নাচতে দেখা গিয়েছে, যা দেখে মন ভালো হয়ে গেছে নেটজনতার অধিকাংশের। সেই কথা অবশ্যি ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত এই একরত্তি একাই তার নাচ দিয়ে মন ভালো করে দিয়েছে অনেকের। আর সেই সূত্র ধরেই এখন একাংশের মাঝে চর্চায় এই ভিডিও।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…