নিউজ

তৈরি হচ্ছে ভারত, চিনের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য বরাদ্দ হল ৫০০ কোটি টাকা

গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চীন সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর থেকেই উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। এই অবস্থায় আজ তিন বাহিনীর হাতে দেওয়া হলো যুদ্ধাস্ত্র কেনার জন্য আর্থিক ক্ষমতা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, তিন বাহিনীই যাতে প্রয়োজনে যুদ্ধাস্ত্র কিনতে পারে, তার জন্যই এই ৫০০ কোটি টাকা দেওয়া হল। গত ১৫ই জুন সোমবার গালওয়ান উপত্যকার ঘটনার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা। চীনা সেনাবাহিনীর আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

আক্রমণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি এবার জরুরি ভিত্তিতে অস্ত্র কেনার জন্যেও স্বাধীনতা দেওয়া হলো। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে তিন বাহিনীর হাতে এই আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এতদিন সেনাবাহিনীর কোনো অস্ত্রশস্ত্র কিনতে হলে আগে তা প্রতিরক্ষা মন্ত্রককে জানাতে হতো। প্রতিরক্ষা মন্ত্রকই প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র কিনে সেনাবাহিনীর হাতে দিতো। কিন্তু রবিবার সেই ক্ষমতাও দেওয়া হলো সেনাবাহিনীর হাতে। তবে একবারে ৫০০ কোটি টাকা পর্যন্তই অস্ত্রশস্ত্র কিনতে পারবে সেনাবাহিনী।

এই বিষয়ে কেন্দ্রের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা এএনআই কে বলেছেন, “প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র কিনতে তিন বাহিনীর সহ প্রধানদের হাতে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। অস্ত্রশস্ত্রের কোনো খামতিতে এই টাকার মধ্যে কিনতে পারবে সেনা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026