কৌশিক পোল্ল্যে: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরপরই সিনেদুনিয়ার বিভিন্ন গোপন রহস্য ও অন্দরমহলের কূটনৈতিক খবর ফাঁস হতে শুরু করেছে একের পর এক। টলিউড থেকে বলিউড সর্বত্রই তারকাদের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি। দুই দলে বিভক্ত হয়ে সেলেবদের মধ্যে চলছে বাকযুদ্ধ। যদিও আগে থেকেই বলিপাড়ায় অনেকের ক্যারিয়ার ধ্বংস করার খাতিরে বেশ নামডাক রয়েছে ভাইজান সালমান খানের। এরই মাঝে সালমানের বিরুদ্ধে বোমা ফাটানো অভিযোগ নিয়ে হাজির অভিনেত্রী পূজা মিশ্র।
হিন্দি ছবির একসময়ের আইটেম গার্ল ও বলিউড ভিডিও জকি এই কন্যা সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর পঞ্চম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। শো থেকে বেরোবার পরই পূজা দাবি করেন বিগ বসের বাড়িতেই তাকে ধর্ষণ করেছিল সালমান। এই খবরে তৎকালীন সময়ে উত্তাল হয়ে ওঠে মিডিয়া, যদিও কিছুদিন পরেই বিষয়টি ধামাচাপা পড়ে যায়।
সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে যাওয়া সেলিব্রিটিরা যখন মুখ খুলতে শুরু করেছেন ঠিক এই সময়ই আরো একবার সেই বিতর্কিত ইস্যু নিয়ে সরব হলেন পূজা। এবার তিনি বললেন, শুধু সালমানই নয় তার আরও দুই দাদা সোহেল এবং আরবাজ খানও ২০০৯ সাল থেকে তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে এসেছেন।
ইনস্টাগ্রামে লাইভে এসে অভিনেত্রী বিস্ফোরক দাবী করে বলেন, সালমান তাকে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার ছবিতে কাজ দেবেন এবং সেই সুযোগ নিয়ে সালমান তাকে ধর্ষণ করেছেন। এরপর সেই চরিত্রগুলি কখনো সোনাক্ষী সিনহা কখনো মালাইকা অরোরা কিংবা মেহেক মুচ্ছলকে দিয়ে করিয়েছেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে সালমানের পুরো পরিবারকে ‘ধর্ষক’ আখ্যা দেন অভিনেত্রী। তিনি সালমানকে ‘যৌন অক্ষম’ ও ‘বামন ধর্ষক’ বলে তীব্র কটাক্ষ করেছেন। বলিউডে পূজার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছেন এই খান ভাইয়েরা সে বিষয়ে নিশ্চিত অভিনেত্রী। নীচে রইল অভিনেত্রী পূজা মিশ্রের সেই বিস্ফোরক লাইভ ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…