ফের ভূমিকম্পে কাঁপল অসম সহ মেঘালয়, মণিপুর ও মিজোরাম। এদিন সেই অঞ্চলের বাসিন্দারা বেশ জোড়ালো কম্পন অনুভব করেন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজোরামের আইজল। অসম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলিতে রবিবার বিকেলে ৪.১৬ ছিল কম্পনের মাত্রা, এমনটাই জানিয়েছে জাতীয় ভুমিকম্প কেন্দ্র। তবে একটিই নিশ্চিন্তের বিষয়, ভূমিকম্পে কোনোরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইজল থেকে আরও ২৫ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে মাটি থেকে আরও ৩৫ কিলোমিটার নীচে ভূমিকম্পের সৃষ্টি হয়।
এছাড়া গত বৃহস্পতিবার ভোরবেলায় রোহতক সহ হরিয়ানার বিস্তীর্ণ এলাকায় জোড়ালো কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল, ২.১। জানা গিয়েছে, রোহতক থেকে আরও ১৫ কিমি দূরে পূর্ব-পশ্চিমে কম্পন সৃষ্টি হয়। রিপোর্ট বলছে, শুধুমাত্র ১৪ই জুন কমপক্ষে ৫০টি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সর্বনিম্ন তীব্রতা ছিল ২.৫ ও সর্বোচ্চ তীব্রতা ছিল ৫.৪।
এরপর ১৮ই জুন কেঁপে ওঠে দেশের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলি। মিজোরামের চম্পাইতে ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার নীচে কম্পনের সৃষ্টি হয়। উত্তর-পূর্বে শিলং সহ শহরগুলিতে ভূমিকম্প অনুভূত হয়। তবে বিশেষ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও জাপান, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপিন্সেও ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১৩ই জুন আরও ২০টি দেশে ভূমিকম্প হয়।
প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। আগামী…
ভারতের রেল পরিষেবায় শুরু হতে চলেছে এক নতুন যুগ। বহু প্রতীক্ষার পর সামনে এল দেশের…
গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ এবার স্বস্তির ইঙ্গিত পেলেও তার সঙ্গে থাকছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের…
আপনি যদি Vodafone Idea (Vi)-এর সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন না হয়, কিন্তু…
IPL চলাকালীন এক বিতর্কিত ঘটনায় চাপে পড়লেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে…
দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে। কোথায় কোন দল এগিয়ে,…