নিউজ

সাবধান! করোনার নাম করে বিপদের আশঙ্কা, কী জানাল কেন্দ্র?

করোনা ভাইরাসের নামে এবার সাইবার হামলার ছক কষছে চীন। কেন্দ্রকে এমনই সতর্কতা বাণী দেওয়া হয়েছে সাইবার নজরদারি সংস্থার তরফে। সীমান্ত নিয়ে চীনের সাথে এই মুহূর্তে ভারতের পরিস্থিতি উত্তপ্ত। গত সোমবার গালওয়ান উপত্যকায় চীনা সেনার সাথে ভারতীয় সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়েছে। এর মধ্যে আবার চীনা হ্যাকারদের নিয়ে এই সতর্কবার্তা দেওয়া হলো কেন্দ্রকে।

জানা যাচ্ছে, কোভিড ১৯ এর নাম নিয়ে হতে পারে হ্যাকিং। অর্থনৈতিক লেনদেন চলে এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান হয় এমন কিছু ওয়েবসাইটে হামলা চালাতে পারে চীনা হ্যাকাররা। ভারতীয় কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম বা সিইআরটি জানিয়েছে, সরকারি ক্ষেত্র গুলিতেই নজর চীনা হ্যাকারদের। বিশেষত গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্র গুলিতে তারা হ্যাকিং চালাতে পারে। এর ফলে অনেক গোপন তথ্যই যে তাদের হাতে চলে যাবে সেকথা বলাই বাহুল্য।

সাইবার সংস্থা গুলির তরফে ncov2019@gov.in এই ওয়েবসাইট থেকে কোনো মেইল এলে তা না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই মেইলের মাধ্যমে করোনা ভাইরাসের নাম করে কোনো ভুয়ো মেইল পাঠানো হতে পারে। তাই এই ধরণের কোনো মেইল না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে যে কোনও ধরণের মেইল সতর্ক না হয়ে খুলতে বারণ করা হয়েছে সাইবার বিশেষজ্ঞদের তরফে। এই স্প্যাম মেইল গুলোর মাধ্যমে সহজেই তথ্য হাতিয়ে নেওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026