১৫ দিন ধরে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় আজ দাম কত? জানুন
আবার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। গত ১৫ দিন ধরে টানা বাড়ছে দাম। আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮০.৯৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৭৩.৬১ টাকা। হিসেব বলছে, গত ১৫ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৭.৬৫ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে ৭.৯৯ টাকা করে।
প্রসঙ্গত, লকডাউনের সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকায় দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। কিন্তু লকডাউন ওঠার কয়েকদিন আগে থেকেই আবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দাম বাড়া শুরু হয় পেট্রোল ডিজেলের।
লকডাউনের পর থেকেই বন্ধ ছিল গণ পরিবহণ ব্যবস্থা। লকডাউন ওঠার সাথে সাথেই পরিবহণ ব্যবস্থা চালু হয়ে যায়, ফলে রাস্তায় বাড়তে থাকে গাড়ির সংখ্যা। আর লকডাউন শিথিল হতেই রাজ্য সরকারগুলি জ্বালানি তেলের উপর শুল্ক বাড়াতে শুরু করেছে। আবার এদিকে নতুন নিয়ম অনুসারে প্রতিদিন জ্বালানি তেলের দাম নির্ধারণ করে তেল সংস্থা গুলি। ফলে দুইয়ের চাপে প্রতিদিনই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…