নভেম্বরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াবে ১ কোটি! বিজ্ঞানীদের গবেষণায় চিন্তার ভাঁজ
সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনা সংক্রমিত হয়েছেন বিশ্বের প্রায় ৮১ লক্ষ মানুষ। মৃতের সংখ্যা ৪ লক্ষ মানুষ। এরকম অবস্থায় আবার এক আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার বলা হয়েছে, বিশ্বের ৮১ টি দেশে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। যা আরও মারাত্মক আকার নেবে বলে মনে করা হচ্ছে। ভারত, ব্রাজিল, পাকিস্তান, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইজরায়েল এই দেশগুলিতে সংক্রমণের মাত্রা প্রচুর পরিমাণে বাড়ছে। যা রীতিমতো চিন্তায় ফেলছে বিজ্ঞানীদের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের মাত্র ৩৬ টি দেশে করোনার নতুন করে সংক্রমণের হার কমছে। কিন্তু বাকি দেশগুলিতে মাত্রাতিরিক্ত হারে বাড়ছে। চীনের উৎসস্থল বেজিংয়ে গত ১৫ দিন ধরে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। আফ্রিকাতে গত ১৫ দিন ধরে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, দক্ষিণ এশিয়া, আফ্রিকার দেশগুলিতে পরিস্থিতি আরও ভয়ানক হবে। এদিকে এই সংক্রমণের সাথেই বিভিন্ন দেশে লকডাউন তুলে দেওয়া হয়েছে। ফলে সংক্রমণের সংখ্যা বহুগুন বাড়ছে। ভারতেও আনলক ১-র পর থেকে সংক্রমণের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মত। ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষে পৌঁছে গিয়েছে। আর আক্রান্তের নিরিখে ভারত তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…