করোনা থেকে বাঁচতে সারা দেশে জারি হয়েছে লকডাউন। টানা ৩ মাস লকডাউনের পর পঞ্চম দফার লকডাউনে আনলক ১ থেকে ধীরে ধীরে পরিবহন ব্যবস্থা সহ অন্যান্য পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এছাড়া জুন মাসের পর থেকে কিছু বিশেষ ট্রেন ও চালু করা হয়েছে। দেশে এখনও লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়নি। আর এই লোকাল ট্রেন কবে চালু হবে তাই নিয়ে জল্পনা চলছে। তবে ট্রেন পরিষেবা শুরুর আগে জেনে নিন কি কি নিয়ম মেনে চলতে হবে? আর কি কাজ একদম করা যাবে না?
প্রথমেই কি কি কাজ আপনাকে করতে হবে, দেখে নিন-
১) বারবার করে স্যানিটাইজার ও সাবান-জল দিয়ে হাত ধুতে হবে।
২) হাঁচি বা কাশির সময় রুমাল দিয়ে নাক ও মুখ ঢাকবেন।
৩) যাত্রা করার সময় সহযাত্রীদের সাথে অন্তত ৬ ফুট দূরত্ব রাখতে হবে।
৪) মুখে মাস্ক পড়তে হবে, জানলা খুলে রাখতে হবে।
৫) থুতু ফেলার সময় শুধুমাত্র বেসিনে ফেলবেন এবং জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
৬) যদি সর্দি-কাশি বা জ্বর অনুভব হয় তাহলে ট্রেন কর্তৃপক্ষকে জানিয়ে দিন।
এবার দেখুন কি কি জিনিস একদম করবেন না-
১) চোখ, নাক, মুখে হাত দেবেন না।
২) বেশি স্পর্শ হচ্ছে এরকম জায়গা এড়িয়ে চলুন।
৩) ফোন, বিছানা, খাওয়ার জিনিস এগুলি সহযাত্রীর সাথে শেয়ার করবেন না।
৪) বাতিল হয়ে যাওয়া মাস্ক ব্যবহার করবেন না। ‘
৫) ধূমপান, তামাক, গুটখা এগুলি খাবেন না।
৬) ট্রেনের মধ্যে কোনো জায়গাতে থুতু ফেলবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…