ব্যাক্তিগত নাকি পেশাগত কারণেই আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। তবে অনেকের ধারণা সিনেমা জগতে স্বজনপোষণ এই মৃত্যুর জন্য অনেকটা দায়ী। এই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা সালমান খান। তার বিরুদ্ধে অভিযোগ শুধুই সুশান্ত নন, আরও একাধিক অভিনেতার কর্মজীবন নষ্ট করেছেন সালমান খান।
যদিও এতোদিন পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি সালমান খান। তবে প্রায় এক সপ্তাহ পর সুশান্ত অনুগামীদের ক্ষোভের প্রতি মুখ খুললেন তিনি। শনিবার এই নিয়ে ট্যুইট করে তিনি বলেন, “আমি আমার ভক্তদের কাছে অনুরোধ করছি সুশান্ত ভক্তদের পাশে থাকুন। কারোর কথায় কিছু মনে করবেন না, এর পিছনে থাকা আবেগের কথা ভাবুন। কাছের মানুষদের চলে যাওয়া খুবই কষ্টের।”
তবে সুশান্তের মৃত্যুর পর বলিউডের তাবড়-তাবড় ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিহারের মুজফফরপুরের একটি আদালতে। যেখানে নাম রয়েছে সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি ও একতা কাপুরের। ভারতীয় দন্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা।এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন যে, সুশান্ত সিং রাজপুত এই ব্যাক্তিত্বদের জন্যই অসম্ভব মানসিক চাপে ছিলেন। যার ফলে এই পদক্ষেপ নিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…