বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। টেক্কা দিয়েছেন স্বপ্না চৌধুরীকেও। পরিচিতি পেয়েছেন নেটিজেনদের একাংশের মাঝে। আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। এক্ষেত্রে ইউটিউব অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।
সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে তানু রাওয়াতকে নিজের ৯ মাস আগের শেয়ার করে নেওয়া একটি নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চায় উঠে আসতে দেখা গিয়েছে। বর্তমানে তার সেই নাচের ভিডিও পৌঁছে গিয়েছে ১০ লাখের কাছাকাছি মানুষের কাছে। ঝলকে তানু পাহাড়কে সাক্ষী রেখেই মনোরম পরিবেশে, হলুদ ঘাঘড়া চোলিতেই নৃত্য পরিবেশন করেছেন। এদিন স্বপ্না চৌধুরীর অন্যতম হিট গান ‘গাজ কা ঘুঙ্ঘাট’এর তালেই দেখা মিলেছিল তার। নিজের বাড়ির ছাদেই বানিয়েছিলেন এই নাচের ভিডিওটি। তার নাচের দক্ষতা মুগ্ধ করেছে নেটনাগরিকদের একাংশকেও। যাদের একাংশের মতে, তানু নিজের নাচের দক্ষতার সূত্র ধরেই টেক্কা দিয়েছে স্বয়ং অভিনেত্রী-নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীকেও।
কলকাতা ও শহরতলির যানজট সমস্যা এড়াতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)।…
নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতিগুলিই ধাপে ধাপে…
রেল যাত্রীদের জন্য আরও এক বড় সুখবর। বাংলা পেল আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit…
পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত…
মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে…
রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। নিম্নমানের আটা ও চালের…