Tasnia Farin: প্রকাশ্য রাস্তায় ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ নামটা বর্তমান প্রজন্মের কাছে খুব একটা অপরিচিত নয়। এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা, প্রথম সারির তরুণ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো গায়িকাও তাসনিয়া। ইতিমধ্যেই দুই বাংলাতে নিজের অভিনয় জীবনের খাতা খুলে ফেলেছেন তিনি। তার অভিনয় দক্ষতা টেক্কা দিতে সক্ষম একাধিক পরিচিত শিল্পীদেরও। তবে এই মুহূর্তে বিচলিত অবস্থাতেই ফেসবুক লাইভে দেখা মিলেছে তার! কি হয়েছে অভিনেত্রীর? কেন এত বিচলিত তিনি?

দুদিন আগেই ফেসবুক লাইভে বিচলিত অবস্থায় হাজির হয়েছিলেন তাসনিয়া ফারিণ। হন্যে হয়ে কাউকে একটা খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। একেবারে সাধারণ পোশাকে রাস্তার মাঝে দাঁড়িয়েই নিজের বোনকে খুঁজে না পাওয়ার কথা জানাচ্ছিলেন অভিনেত্রী। কান্নায় গলা ভারি হয়েছিল তার। তবে শুরুতে হঠাৎ অভিনেত্রীর এমন লাইভের মানে বুঝতে পারেননি অনেকেই। তবে লাইভ যত এগিয়েছে পরিষ্কার হয়েছে সবটা। এদিন তিনি লাইভে এও জানিয়েছিলেন, তার বোনকে তিনি খুঁজে পান কিনা! সেকথা জানতে তার অফিসিয়াল পেজেই নজর রাখতে হবে।

ওপার বাংলার এই অভিনেত্রী নিজের আসন্ন নতুন কোন কাজের সূত্রেই এই লাইভ ভিডিওটি বানিয়েছিলেন, সেকথা তার এই ৩’মিনিট ৯’সেকেন্ডের ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। এটি যে তিনি তার আসন্ন কাজের প্রচারের স্বার্থেই বানিয়েছিলেন, তা আপাতত বুঝতে বাকি নেই কারোরই। উল্লেখ্য, ঈদ উপলক্ষেই রুবেল হাসান পরিচালিত ‘নিকষ’ মুক্তি পেতে চলেছে। আর এই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। ‘দীপ্ত প্লে’তেই মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই ছবিতে অভিনেত্রীর লুক কেমন হতে চলেছে! তা শেয়ার করে নিয়েছেন তিনি নিজেই। শেয়ার করেছেন আসন্ন ছবির পোস্টারও। আপাতত, তার এই আসন্ন কাজের অপেক্ষাতেই তার দুই বাংলার ভক্তরা।

২০২৩’এর ৩’রা ফেব্রুয়ারি অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ মুক্তি পেয়েছিল। এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বোসের মতো দক্ষ তারকাদের সাথে কাজ করেছেন তাসনিয়া। ছবি মুক্তির আগে থেকেই মিডিয়ার পাশাপাশি দর্শকদের মাঝেও অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা দেখা দিয়েছিল। সেই উন্মাদনা বেড়ে যায় ছবি মুক্তির পরই। বলাই বাহুল্য, ওপার বাংলার অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের একাংশকে। আর সেই রেস কাটতে না কাটতেই ‘নিকষ’ নিয়ে হাজির অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026