ভাইরাল & ভিডিও

Viral: নারীর জুগাড় দেখে মাথা খারাপ, চিপসের প্যাকেট দিয়ে তৈরি সুন্দর শাড়ি, দেখুন ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ভিডিও দেখতে পাই যা সত্যিই আমাদের অবাক করে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সাধারণের কাছে তাদের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তবে শুধুমাত্র বিনোদন মাধ্যম বললে ভুল বলা হবে, নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও বটে।

প্রতিদিন প্রতিমুহূর্তে কিছু না কিছু ভাইরাল হচ্ছে নেটমাধ্যমের পাতায়। আর সেইসমস্ত ভাইরাল ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিও ভাইরাল হয়, যা দেখে রীতিমত অবাক হতে হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে চিপসের প্যাকেট দিয়ে এক মহিলা শাড়ি বানিয়েছেন। যা দেখে চোখ কপালে উঠছে অধিকাংশের।

সন্ধ্যার স্ন্যাকস কিংবা সিনেমা দেখতে গিয়ে কিংবা সময় কাটানোর জন্য চিপস খেয়ে থাকি। খাওয়ার পর প্যাকেটগুলো ফেলে দি ডাস্টবিনে কিংবা রাস্তায়। কিন্তু কখনো কেউই হয়তো আমরা ভেবে দেখিনি এই প্যাকেটগুলো দিয়েও কিছু বানানো যায়। কিন্তু এক মহিলা এই কথাই ভেবে দেখেছেন এবং এই প্যাকেটগুলো জমিয়ে শাড়ি বানিয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে প্রথমে দেখা যাচ্ছে এক মহিলা নীল ‘লেজ’এর প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ক্যামেরার সামনে। আর তার পরক্ষনেই দেখা যাচ্ছে ঐ মহিলা নীল লেজের প্যাকেটগুলো দিয়ে বানানো একটি শাড়ি পরে রয়েছেন। শাড়িটি দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব যত্নসহকারে ধীরে ধীরে চিপসের প্যাকেট দিয়ে এই শাড়িটি বানিয়েছেন। এই ভিডিও নেটমাধ্যমে শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। মহিলার ধৈর্য দেখে রীতিমত অবাক হয়েছেন অনেকেই। তার ভিডিওর কমেন্ট বক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। বেশিরভাগ নেটিজেনই তার প্রশংসা করেছেন।

Rahit Roy

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026